রাজারহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত, বীর শহীদদের স্বরণে পুষ্পমাল্য অর্পণ « বাংলাখবর প্রতিদিন

রাজারহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত, বীর শহীদদের স্বরণে পুষ্পমাল্য অর্পণ

রেজাউল হক, কুড়িগ্রাম
আপডেটঃ ১৬ ডিসেম্বর, ২০২৫ | ১০:৪৮
রেজাউল হক, কুড়িগ্রাম
আপডেটঃ ১৬ ডিসেম্বর, ২০২৫ | ১০:৪৮
Link Copied!

রাজারহাটে নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার(১৬ই ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে অস্থায়ী মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটি শুরু করা হয়।

মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের স্মরণে শহীদ বীরমুক্তিযোদ্ধা স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। 

এসময় রাজারহাট উপজেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান হোসেন সহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ।

বিজ্ঞাপন

রাজারহাট উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক এডভোকেট শফিকুল ইসলাম ও সদস্য সচিব সাহিদুর ইসলামের নেতৃত্বে উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন ছাত্রদল,যুবদল,স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন সংগঠন বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

রাজারহাট থানার পক্ষ হতে ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ ওয়াদুদের নেতৃত্বে রাজারহাট থানা পুলিশ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

মুক্তিযোদ্ধা সংসদ, ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা, অন্যান্য রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন সহ উপজেলার বিভিন্ন সরকারী, বেসরকারি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে। 

বিজ্ঞাপন

পরে সকল বীর শহীদদের রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত