‌‘স্ট্যান্ড রিলিজ’ হওয়া বাংলাদেশি কূটনীতিক ফয়সাল যুক্তরাজ্যে আটক « বাংলাখবর প্রতিদিন

‌‘স্ট্যান্ড রিলিজ’ হওয়া বাংলাদেশি কূটনীতিক ফয়সাল যুক্তরাজ্যে আটক

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৭ ডিসেম্বর, ২০২৫ | ৮:৪৭
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৭ ডিসেম্বর, ২০২৫ | ৮:৪৭
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

মস্কোয় বাংলাদেশ দূতাবাসে অভ্যন্তরীণ প্রশাসনিক সমস্যা সৃষ্টি এবং সহকর্মীদের সঙ্গে অসংগত আচরণের অভিযোগে রাশিয়ায় ‘স্ট্যান্ড রিলিজ’ হওয়া বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স-সিডিএ) মো. ফয়সাল আহমেদকে যুক্তরাজ্য থেকে আটক করেছে দেশটির পুলিশ।

বার্মিংহামে স্থানীয় সময় সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয় বলে একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

চলতি বছরের মে মাসে মস্কোয় বাংলাদেশ দূতাবাস থেকে ফয়সাল আহমেদকে স্ট্যান্ড রিলিজ দিয়ে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়। তবে তিনি দেশে ফেরেননি। সংশ্লিষ্ট সূত্র জানায়, রাশিয়া থেকে যুক্তরাজ্যে গিয়ে তিনি সেখানে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম বলেন, যুক্তরাজ্যে ফয়সাল আহমেদের আটকের বিষয়টি তাদের জানা নেই।
তবে ফয়সাল আহমেদকে স্ট্যান্ড রিলিজের পর দ্রুত ঢাকায় ফিরে আসার নির্দেশ দেওয়া হলেও তিনি দেশে ফেরেননি বলে তিনি নিশ্চিত করেন।

গত ২২ মে ফয়সাল আহমেদের একটি ফেসবুক পোস্ট নিয়ে দেশে-বিদেশে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়। ওই পোস্টে তিনি পররাষ্ট্র সচিব নিয়োগ প্রসঙ্গে প্রশ্ন তুলে সমালোচনামূলক মন্তব্য করেন, যা কূটনৈতিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি করে।

তিনি ফেসবুকে লিখেছেন, হযবরল সেগুনবাগিচায় কে পররাষ্ট্রসচিব হবেন, নিশ্চিত নয়। একজন অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়ামকে ১০ জন সচিবকে ডিঙিয়ে কেন তড়িঘড়ি করে পররাষ্ট্র সচিব করা হচ্ছে বোধগম্য নয়। আসাদ আলম সিয়াম শেখ হাসিনার লয়ালিস্ট হিসেবে তিন বছর চিফ অব প্রটোকল ছিলেন। আওয়ামী লীগের ইন্টারেস্ট সার্ভ করার জন্যই পররাষ্ট্র উপদেষ্টা আসাদ আলম সিয়ামকে নির্বাচনকালীন পররাষ্ট্রসচিব করতে চান।

বিজ্ঞাপন

এর পরপরই তাকে রাশিয়া থেকে স্ট্যান্ড রিলিজ করে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফয়সাল আহমেদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠে, যা তার আচরণ নিয়ে আরও প্রশ্ন তৈরি করে।

সূত্র জানায়, সম্প্রতি তার বিরুদ্ধে পারিবারিক নির্যাতন, কমিউনিটিকে ভয়ভীতি দেখানো এবং অস্থির আচরণের অভিযোগ ওঠে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের পুলিশ তাকে আটক করেছে। এর আগে গত সপ্তাহেও তাকে একবার আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত