ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন নয়াদিল্লির কর্মকর্তারা, জানালেন শশী থারুর « বাংলাখবর প্রতিদিন

ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন নয়াদিল্লির কর্মকর্তারা, জানালেন শশী থারুর

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ১৯ ডিসেম্বর, ২০২৫ | ৯:৪১
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ১৯ ডিসেম্বর, ২০২৫ | ৯:৪১
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও বিশিষ্ট তরুণ নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুর পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ চলছে, বিশেষ করে রাজধানী ঢাকায়। গত রাতে ক্ষুব্ধ জনতা সংবাদমাধ্যমের ভবনে অগ্নিসংযোগ করেন এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান দেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) এসব বিষয় নিয়ে কথা বলেছেন ভারতের কংগ্রেসের এমপি ও পররাষ্ট্রবিষয়ক পার্লামেন্টারি কমিটির প্রধান শশী থারুর। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় কর্মকর্তারা সরাসরি আলোচনা করবেন।

থারুর বলেন, ‘আমি আশা করি শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে। আমি বাংলাদেশের জনগণ এবং সরকারকে তাদের প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের ওপর আরও বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানাই। বাজপেয়ী সাহেব যেমন পাকিস্তান সম্পর্কে বিখ্যাতভাবে বলেছিলেন, আমরা সেখানে আছি যেখানে আমরা আছি, তারা সেখানে আছে, যেখানে তারা আছে। আমরা আমাদের ভূগোল পরিবর্তন করতে পারি না। তাদের আমাদের সঙ্গে কাজ করতে শেখা উচিত।’

বিজ্ঞাপন

কংগ্রেস নেতা জোর দিয়ে বলেন, সরকারকে পরিস্থিতি খুব সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে। ভারতীয় কর্মকর্তারা অবশ্যই ঢাকার হাইকমিশনের স্তরে, সরকার এবং ঢাকার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন এবং পরিস্থিতি শান্ত করার জন্য তাদের যথাসাধ্য চেষ্টা করার জন্য অনুরোধ করবেন।

তিনি আরও উল্লেখ করেন, ‘সহিংসতার কারণে, তাদের দুটি ভিসা কেন্দ্র বন্ধ করে দিতে হয়েছে, যা হতাশাজনক। কারণ যারা বাংলাদেশিরা ভারতে আসতে চান- তারাই অভিযোগ করে আসছেন যে, তারা আগের মতো সহজে ভিসা পাচ্ছেন না। এই পরিস্থিতি আমাদের সরকারের পক্ষে তাদের সাহায্য করা কঠিন করে তুলছে।’

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত