জুলাই যোদ্ধা ওসমান হাদীকে ‘ছ্যাঁচড়া টোকাই’ ও ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া চিকিৎসককে অব্যাহতি « বাংলাখবর প্রতিদিন

জুলাই যোদ্ধা ওসমান হাদীকে ‘ছ্যাঁচড়া টোকাই’ ও ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া চিকিৎসককে অব্যাহতি

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৫ | ১:৫১
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৫ | ১:৫১
Link Copied!
ছবি সংগৃহীত: বিতর্কিত চিকিৎসক অধ্যাপক তাজিন আফরোজ শাহ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মো. ওসমান হাদীকে ‘ছ্যাঁচড়া টোকাই’ ও ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া এনাম মেডিকেল কলেজের বিতর্কিত চিকিৎসক অধ্যাপক তাজিন আফরোজ শাহকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) তাকে চাকরি হতে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, তা তাকে সাত কর্মদিবসের মধ্যে জানাতে বলা হয়েছে।

এনাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোতাহার হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, ‘আপনি সম্প্রতি শহীদ শরিফ ওসমান বিন হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় আপনাকে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক, মেডিসিন বিভাগ থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হলো। এই আদেশ ১৯ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ হতে কার্যকর হইবে।’

বিজ্ঞাপন

‘আপনাকে কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, তা আগামী সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হলো- বলা হয় নোটিশে।

এর অনুলিপি এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা, পরিচালক, নির্বাহী পরিচালক (অর্থ), মেডিসিন বিভাগের প্রধান, প্রতিষ্ঠানের হিসাব রক্ষণ শাখার কাছে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ওসমান হাদীর মৃত্যুর পর বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নিপুন হাজরা নামে ফেসবুক আইডির ব্যবহারকারী জুলাই যোদ্ধা ওসমান হাদীকে নিয়ে এক পোস্টে বলেন, ‘ওসমান হাদি মারা গিয়েছে … মরে গিয়েই বেচে গেলো মনে হয় ছেলেটা … বাংলাদেশের পলিটিক্যাল ইতিহাসের জন্য খুবই ন্যাক্কারজনক একটা অধ্যায় হয়ে থাকলো এটা …।’

বিজ্ঞাপন

এর পোস্টের কমেন্টে এনাম মেডিকেলের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহ বলেন, ‘No need to be unnecessarily diplomatic. সে (ওসমান হাদী) একটা ছ্যাচড়া টোকাই ও সন্ত্রাসী ছাড়া কিছুই না। দেশকে ধ্বংস করা ছাড়া আর কোনো কাজে লাগেনি, তাই জিরো সিম্প্যাথি ফর হিম, বরং উল্টোটা।’

জবাবে নিপুন হাজরা বলেন, ‘আপু, টোকাই হলেও এভাবে মৃত্যু কারো জন্য কাম্য না।’

এই কথার মন্তব্যে ডা. তাজিন বলেন, ‘নাহ, ওয়েল ডিজার্ভড, ইজিলি গেসে বেশি কষ্ট পায়নি, ধুকে ধুকে মরেনি ৩২ নাম্বার ভাঙ্গার কারিগর, এটাই দুঃখ।’

এর আগেও জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে বাজে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেনন এই বিতর্কিত ডা. তাজিন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত