নিরাপত্তা ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি নাগরিক সমাজের « বাংলাখবর প্রতিদিন

নিরাপত্তা ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি নাগরিক সমাজের

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৫ | ৬:১৮
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৫ | ৬:১৮
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

দেশে সাম্প্রতিক সহিংসতা ও ধারাবাহিক নিরাপত্তা ব্যর্থতার প্রেক্ষাপটে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি তুলেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করতে ব্যর্থতা এবং সংবাদমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান রক্ষায় কার্যকর পদক্ষেপ না নেওয়াকেই তারা এই দাবির প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন তারা।

গত শুক্রবার ডেইলি স্টার, প্রথম আলো ও ছায়ানটের সামনে অবস্থান নিয়ে নাগরিক সমাজের প্রতিনিধিরা সাম্প্রতিক হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানান। একইসঙ্গে তারা রাজনৈতিক দল, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের এসব অনাচারের বিরুদ্ধে আরও দৃঢ় ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

বিজ্ঞাপন

এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা। তিনি বলেন, শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও মূল অভিযুক্তদের বিচারের মুখোমুখি করতে সরকার ব্যর্থ হয়েছে। তার ভাষায়, ‘একটি হত্যাকাণ্ডের বিচার না হওয়া শুধু একটি ব্যক্তির জন্য নয়, পুরো সমাজের জন্যই ভয়াবহ বার্তা বহন করে।’

অধ্যাপক সামিনা লুৎফা আরও বলেন, সম্প্রতি সংবাদমাধ্যমের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পাশাপাশি ছায়ানটের মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার ঘটনা প্রমাণ করে- নাগরিকদের মতপ্রকাশ ও সাংস্কৃতিক চর্চার নিরাপত্তা দিতে রাষ্ট্র যথাযথভাবে সক্ষম হয়নি। এ ধরনের ব্যর্থতার রাজনৈতিক ও নৈতিক দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন আইনজীবী মানজুর আল মতিন, লেখক ও সংস্কার কমিশনের সাবেক সদস্য ফিরোজ আহমেদ এবং চলচ্চিত্র নির্মাতা কামার আহমাদ সাইমনসহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনরা। তারা সবাই একযোগে সহিংসতা, হামলা ও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

নাগরিক সমাজের প্রতিনিধিদের মতে, অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদার না হলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত