চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ « বাংলাখবর প্রতিদিন

চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৫ | ২:২৬
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৫ | ২:২৬
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে রোববার থেকে ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রামের খুলশীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন। শনিবার (২০ ডিসেম্বর) হাইকমিশনের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভ্যাক) ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক নিরাপত্তা ঘটনার পরিপ্রেক্ষিতে চট্টগ্রামে ভারতীয় ভিসা সংক্রান্ত সব কার্যক্রম ২১ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

পরিস্থিতি পর্যালোচনার পর ভিসা কেন্দ্র পুনরায় চালু করার বিষয়ে ঘোষণা দেওয়া হবে বলেও জানানো হয় বিবৃতিতে।

বিজ্ঞাপন

এর আগে, গত বুধবার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কা জানিয়ে দুপুর ২টা থেকে ঢাকার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ রাখা হয়। এদিন দুপুর ৩টার দিকে জুলাই ঐক্যের ব্যানারে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি পালনের ডাক দেয় বিক্ষুব্ধরা।

শেখ হাসিনাসহ জুলাই গণহত্যাকারীদের ফিরিয়ে দেওয়াসহ নানা দাবিতে রামপুরা ব্রিজ থেকে ভারতীয় হাইকমিশনের দিকে পদযাত্রা শুরু করেন তারা।

তবে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে নিরাপত্তা শঙ্কা জানানোয় এবং হাইকমিশনের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি আমলে নিয়ে পদযাত্রাটি বাড্ডাতেই আটকে দেয় পুলিশ।

বিজ্ঞাপন

এরপর দিন বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আইভ্যাক-জেএফপির নিয়মিত ভিসা কার্যক্রম ফের চালু হয়।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত