কুড়িগ্রামের শান্তি মিশনে নিহত ২ সেনা সদস্যের স্বজনদের আহাজারি « বাংলাখবর প্রতিদিন

কুড়িগ্রামের শান্তি মিশনে নিহত ২ সেনা সদস্যের স্বজনদের আহাজারি

মোঃ রেজাউল হক, কুড়িগ্রাম
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৫ | ১০:৫৬
মোঃ রেজাউল হক, কুড়িগ্রাম
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৫ | ১০:৫৬
Link Copied!

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী হামলায় নিহত দুই বাংলাদেশি সেনা সদস্যের দাফন সম্পন্ন হয়েছে। এসময় স্বজনদের আহাজারি আর চোখের পানিতে ভারী হয়ে ওঠে উলিপুর ও রাজারহাটের গ্রামদুটি।

সুদানে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে সন্ত্রাসী হামলায় নিহত কুড়িগ্রাামের দুই সেনা সদস্য শান্ত মন্ডল ও মমিনুল ইসলামের মরদেহ হেলিকপ্টারে করে পৌঁছায় উলিপুর হ্যালিপ্যাডে। রবিবার সকাল থেকেই নিহতদের পরিবার ও স্বজনরা অপেক্ষায় থাকেন উলিপুর হ্যালিপ্যাড মাঠে। ঢাকা থেকে সকাল ১০টায় হেলিকপ্টার ছাড়ার কথা থাকলেও আবহাওয়া জনিত সমস্যার কারণে মরদেহ পৌঁছাতে দেরি হয়।

দুপুর আড়াইটার দিকে হেলিকপ্টারে উলিপুরে অবতরণ করলে শোকের আবহ আরও ভারী হয়ে ওঠে। হ্যালিপ্যাড থেকে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে সৈনিক মমিনুল ইসলামের মরদেহ নেওয়া হয় উলিপুর উপজেলার পান্ডুল গ্রামে। বিকেল ৪টার দিকে গ্রামের মসজিদ সংলগ্ন সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বিজ্ঞাপন

অন্যদিকে সৈনিক শান্ত মন্ডলের মরদেহ নেয়া হয় রাজারহাট উপজেলার ছাটমাধাই গ্রামে। বিকেলে আসরের নামাজ শেষে জানাজান্তে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। এসময় গ্রামে শোকের মাতম ও স্বজনদের কান্নায় বাতাস ভারী হয়ে ওঠে। রাজারহাট উপজেলার ছাটমাধাই গ্রামের শান্ত মন্ডল ছিলেন মৃত সাবেক সেনা সদস্য নুর ইসলাম মন্ডল ও সাহেরা বেগমের কনিষ্ঠ পুত্র।

২০১৮ সালে এসএসসি পাসের পর বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন তিনি। চলতি বছরের নভেম্বরে শান্তি মিশনে সুদানে যান। সেখানে বিদ্রোহীদের ড্রোন হামলায় প্রাণ হারান এই তরুণ সেনা। নিহত শান্ত মন্ডলের স্ত্রী দিলরুবা খন্দকার বৃষ্টি পাঁচ মাসের অন্তঃস্বত্বা। স্বামীর মৃত্যুতে বারবার জ্ঞান হারাচ্ছিলেন তিনি।

উলিপুর উপজেলার পান্ডুল গ্রামের মমিনুল ইসলামও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করছিলেন। মাত্র কয়েক মাস আগে পরিবারের কাছ থেকে দোয়া নিয়ে মিশনে যোগ দেন তিনি। পরিবারে তার স্ত্রী, দুটি কন্যা সন্তান,মা-বাবা ও ভাই বোন রয়েছে। দুই বীর সেনা সন্তানের মৃত্যুতে শোকস্তবদ্ধ পুরো এলাকা।

বিজ্ঞাপন

স্বজনদের পাশাপাশি কান্নায় ভেঙে পড়েছেন প্রতিবেশীরাও। দেশের শান্তি রক্ষায় বিদেশের মাটিতে জীবন দেওয়া দুই বীর সেনা চিরনিদ্রায় শায়িত হলেও রেখে গেলেন অগণিত অশ্রু আর গভীর শূন্যতা।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত