ভারতের অরুণাচলকে নিজেদের সঙ্গে যুক্ত করতে চায় চীন « বাংলাখবর প্রতিদিন

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদন

ভারতের অরুণাচলকে নিজেদের সঙ্গে যুক্ত করতে চায় চীন

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৫ | ১১:৩৮
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৫ | ১১:৩৮
Link Copied!
মানচিত্রে অরুণাচল প্রদেশ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি কংগ্রেসে যে বার্ষিক প্রতিবেদন জমা দিয়েছে, তাতে চীনের ভূ-রাজনৈতিক লক্ষ্য ও সামরিক কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের অরুণাচল প্রদেশকে নিজেদের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা চীনা নেতৃত্বের একটি ‘মূল লক্ষ্য’।

প্রতিবেদন অনুযায়ী, অরুণাচলের পাশাপাশি তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরের প্রায় পুরো এলাকাতেই পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় বেইজিং। চীনের এই উচ্চাকাঙ্ক্ষার পেছনে রয়েছে ২০৪৯ সালের মধ্যে ‘চীনা জাতির মহান পুনর্জাগরণ’ অর্জনের লক্ষ্য। ওই পুনর্জাগরণের অংশ হিসেবেই অরুণাচল প্রদেশ, তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগরকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা করছে দেশটি।

বিজ্ঞাপন

এতে আরও উল্লেখ করা হয়েছে, তাইওয়ানকে চীনের সঙ্গে যুক্ত করাকে বেইজিং ‘স্বাভাবিক ও অপরিহার্য প্রয়োজন’ হিসেবে বিবেচনা করে। নতুন কৌশল অনুযায়ী, পুনর্জাগরণ সম্পন্ন হওয়ার পর চীন বৈশ্বিক পর্যায়ে আরও শক্ত অবস্থান নেবে এবং এমন একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলবে, যারা যে কোনো ধরনের সামরিক অভিযানে অংশ নিতে ও বিজয় অর্জনে সক্ষম হবে। পাশাপাশি, দেশটির ভৌগোলিক অখণ্ডতা, জাতীয় নিরাপত্তা ও উন্নয়নমূলক স্বার্থ রক্ষাই হবে এই সেনাবাহিনীর প্রধান দায়িত্ব।

প্রতিবেদনে চীন–পাকিস্তান সামরিক সম্পর্ককেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বলা হয়েছে, ইসলামাবাদের সঙ্গে বেইজিং ক্রমেই প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করছে। দুই দেশ যৌথভাবে জেএফ-১৭ যুদ্ধবিমান তৈরি করছে। এছাড়া পাকিস্তানই এখন পর্যন্ত চীনের একমাত্র ক্রেতা, যারা জে-১০ যুদ্ধবিমান কিনেছে।

পাকিস্তানের পাশাপাশি আরও কয়েকটি দেশে চীন ড্রোনসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে। এর মধ্যে প্রায় ৩ বিলিয়ন ডলারের বিনিময়ে পাকিস্তানের কাছে আটটি ইউয়ান-ক্লাস সাবমেরিন বিক্রির তথ্যও রয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, চীনের পিপলস লিবারেশন আর্মি ভবিষ্যতে পাকিস্তানে সামরিক ঘাঁটি স্থাপনের বিষয়টিও বিবেচনা করছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত