ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলীসহ ৪ জনের নিয়োগ বাতিল « বাংলাখবর প্রতিদিন

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলীসহ ৪ জনের নিয়োগ বাতিল

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২৫ | ৫:২২
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২৫ | ৫:২২
Link Copied!

সরকার ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলী শিমুল ও তিনজন সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করেছে। রোববার (২৮ ডিসেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়।

নিয়োগ বাতিল হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলী শিমুল, সহকারী অ্যাটর্নি জেনারেল এ বি এম ইব্রাহিম খলিল, মোহাম্মদ আইয়ুব আলী (আশরাফী) এবং মো. মন্টু আলম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ল’ অফিসারর্স অর্ডার, ১৯৭২ এর ৪(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পক্ষে জুলফিকার আলী শিমুলকে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

বিজ্ঞাপন

অন্য তিনজন সহকারী অ্যাটর্নি জেনারেলের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে, ২৮ আগস্টের স্মারকে প্রদত্ত নিয়োগ আদেশ বাতিল করে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। দুটি আদেশই অবিলম্বে কার্যকর হবে।

আইনমন্ত্রণালয়ের সলিসিটর মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই পদবীর নিয়োগ বাতিলের সিদ্ধান্ত সরকারের নীতি ও পরামর্শক্রমে নেয়া হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর ৮ আগস্ট মো. আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর ২৮ আগস্ট ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৬১ জন সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ অনুমোদন করা হয়েছিল।

এবারের প্রজ্ঞাপন অনুযায়ী এক ডিএজি ও তিন এএজি পদ থেকে অব্যাহতি পেয়ে কার্যক্রমে পরিবর্তন এসেছে, যা দেশের বিচার বিভাগীয় কর্মকর্তাদের মধ্যে নজরকাড়া।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত