কাওরান বাজারে চাঁদাবাজ বিরোধী মানববন্ধনে হামলা, সেনা মোতায়েন « বাংলাখবর প্রতিদিন

কাওরান বাজারে চাঁদাবাজ বিরোধী মানববন্ধনে হামলা, সেনা মোতায়েন

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২৫ | ৫:৩০
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২৫ | ৫:৩০
Link Copied!
মানববন্ধনে হামলার ছবি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে কারওয়ান বাজার কিচেন মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। তেজগাঁও থানার পরিদর্শক (অপারেশন্স) আব্দুল হান্নান গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধন চলাকালে একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে হামলা চালায়। এতে ব্যবসায়ীরা লাঠিসোঁটা নিয়ে প্রতিরোধ গড়ে তুললে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। কিছু সময়ের জন্য পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

বিজ্ঞাপন

ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে কারওয়ান বাজার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, ‘আত্মস্বীকৃত চাঁদাবাজ’ ও বহিষ্কৃত সাবেক তেজগাঁও থানা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও তাঁর অনুসারীরা দীর্ঘদিন ধরে কারওয়ান বাজারে চাঁদা আদায় করে আসছেন। চাঁদাবাজি বন্ধ এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে তারা শান্তিপূর্ণ মানববন্ধন করছিলেন।

ব্যবসায়ীদের দাবি, মানববন্ধনের সময় আব্দুর রহমানের অনুসারীরা হামলা চালায়। এতে কয়েকজন ব্যবসায়ী আহত হন।

বিজ্ঞাপন

ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা ‘চাঁদাবাজের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘চাঁদাবাজের আস্তানা এই বাংলায় হবে না’- এমন স্লোগান দেন।

এক ব্যবসায়ী হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে চাঁদাবাজ আব্দুর রহমানকে গ্রেপ্তার না করা হলে আমরা ব্যবসা বন্ধ করে রাজপথে নামতে বাধ্য হবো।”

ব্যবসায়ীদের আরও অভিযোগ, পুলিশ প্রশাসন চাঁদাবাজদের পক্ষে কাজ করছে এবং নিয়মিত মাসোহারা পাওয়ার কারণেই তারা নীরব ভূমিকা পালন করছে।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা বলেন, “আমি বিষয়টি অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।”

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত