রাষ্ট্রীয় শোকের মধ্যে প্রাথমিকে নিয়োগ পরীক্ষা, যা জানাল অধিদপ্তর « বাংলাখবর প্রতিদিন

রাষ্ট্রীয় শোকের মধ্যে প্রাথমিকে নিয়োগ পরীক্ষা, যা জানাল অধিদপ্তর

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২৫ | ৫:১২
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২৫ | ৫:১২
Link Copied!

রাষ্ট্রীয় শোক ঘোষণা হলেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হচ্ছে- এমনটাই নিশ্চিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এই সময়ের মধ্যেই শুক্রবার সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হওয়ার কথা থাকলেও পরীক্ষার আয়োজন নিয়ে কোনো পরিবর্তন আনা হয়নি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব আলম জানান, পরীক্ষা পেছানোর বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যায়নি। তাই পূর্বঘোষিত সময়সূচি অনুসারেই সব প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, “আগামী ২ জানুয়ারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে সময়সূচিতে কোনো পরিবর্তন এলে তা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।”

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত হয়েছে- এমন দাবি করে নানা গুজব ছড়িয়ে পড়ে। এসব তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন উল্লেখ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানায়, নির্ধারিত সময় অনুযায়ীই পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত শনিবার (২৭ ডিসেম্বর) থেকেই পরীক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোডের সুযোগ দেওয়া হয়েছে।

জানা গেছে, সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ‘হিসাব সহকারী’ পদের পরীক্ষা প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত করা হয়েছিল। শুক্রবার (২৬ ডিসেম্বর) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশের পরই শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়েও বিভ্রান্তি ছড়ায়।

বিজ্ঞাপন

এ অবস্থায় নতুন এক বিজ্ঞপ্তিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর স্পষ্ট করে জানায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫ পরীক্ষা আগামী শুক্রবার (২ জানুয়ারি) নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, লিখিত পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত প্রার্থীদের নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত