শুরু হলো ইংরেজি নববর্ষ ২০২৬ « বাংলাখবর প্রতিদিন

শুরু হলো ইংরেজি নববর্ষ ২০২৬

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৬ | ১১:৫৪
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৬ | ১১:৫৪
Link Copied!

বিদায় ২০২৫ সাল। শুভ নববর্ষ। স্বাগত ২০২৬। আজ ১ জানুয়ারি ইংরেজি বর্ষের প্রথম দিন। বিশ্বের বিভিন্ন দেশের সংস্কৃতিতে নিজস্ব নববর্ষ রয়েছে। তবে বছরের প্রথম মাস জানুয়ারির ১ তারিখ একটি বৈশ্বিক দিন এবং এর পেছনে শত শত বছরের ইতিহাসও রয়েছে।

ইংরেজি বছরের প্রথম দিনটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এই দিনটি আন্তর্জাতিক প্রশাসন, ব্যবসা-বাণিজ্য, কূটনীতি ও যোগাযোগের ক্ষেত্রে একটি অভিন্ন সূচনা বিন্দু হিসেবে কাজ করে। পৃথিবীর বিভিন্ন দেশে এই দিনটি ঘটা করে উদযাপন করা হয়।

ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়ে বানী দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গতকাল বুধবার এক বানীতে তিনি বলেন, ‘নববর্ষ মানেই নতুন স্বপ্ন, নতুন আশা ও নতুন সম্ভাবনার সূচনা। নতুনের এ আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে। সব গ্লানি ভুলে সুন্দর আগামীর পথচলার জন্য যোগায় নবোদ্যম ও অনুপ্রেরণা।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন বছর আমাদের জাতীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রুটিপূর্ণ রাষ্ট্রব্যবস্থাকে মেরামত করে গণতান্ত্রিক উত্তরণের পথে যে যাত্রা আমরা শুরু করেছি, নতুন বছরে একটি জাতীয় নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট আয়োজনের মধ্য দিয়ে তা পূর্ণতা পাবে বলে আমরা আশা করছি।’ প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘সব ষড়যন্ত্রকে প্রতিহত করে এ নির্বাচন ও গণভোট আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও বেগবান করবে নতুন বছরে এটিই আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা।’

তিনি বলেন, ‘নতুন বছরে সব চ্যালেঞ্জ একসঙ্গে মোকাবিলা করে একটি সাম্য ও ন্যায়ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলব।’ এদিকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনব্যাপী রাষ্ট্রীয় শোক পালন হওয়ায় এবারের নববর্ষে ঢাকায় আতশবাজি- ফানুস ও ডিজে পার্টি নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আন্তর্জাতিক জার্নাল ও বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, খ্রিস্টপূর্ব ৪৬ অব্দে রোমান সম্রাট জুলিয়াস সিজার জ্যোতির্বিদদের পরামর্শে ক্যালেন্ডারে বড় ধরনের সংস্কার আনেন। এই সংস্কার থেকেই জন্ম নেয় ‘জুলিয়ান ক্যালেন্ডার’। জুলিয়াস সিজারই প্রথম ১ জানুয়ারিকে বছরের সূচনা হিসেবে ঘোষণা করেন। তবে রোমান সাম্রাজ্যের পতনের পর ইউরোপের অনেক খ্রিস্টান দেশ জানুয়ারির ১ তারিখে বছরের শুরু হিসেবে মানতে নারাজ ছিল। এর মধ্যে কোথাও ২৫ মার্চ (অ্যানানসিয়েশন ডে) আবার কোথাও আবার ২৫ ডিসেম্বর (ক্রিসমাস ডে) থেকে বছর গণনা করা হতো।

বিজ্ঞাপন

তবে ১৫৮২ খ্রিস্টাব্দে এই বিভ্রান্তির অবসান ঘটে। এ সময় পোপ ত্রয়োদশ গ্রেগরি ক্যালেন্ডারের ত্রুটি সংশোধন করে ‘গ্রেগরিয়ান ক্যালেন্ডার’ প্রবর্তন করেন। এতে ১ জানুয়ারিকেই বছরের আনুষ্ঠানিক সূচনা হিসেবে প্রতিষ্ঠা করা হয়। ধীরে ধীরে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে ১ জানুয়ারি বছরের প্রথম দিন হিসেবে পালন হতে থাকে।

রাষ্ট্রীয় শোকে আতশবাজি-ফানুস নিষিদ্ধ:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গতকাল বুধবার থেকে আগামীকাল শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালিত হচ্ছে। এই উপলক্ষে ঢাকায় কয়েকটি নির্দেশনা জারি করেছে ডিএমপি)। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা মেনে চলতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, শোক পালনকালীন ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র‌্যালি বা শোভাযাত্রার আয়োজন করা যাবে না। তা ছাড়া উচ্চশব্দে গাড়ির হর্ন বাজানো বা গণ-উপদ্রব সৃষ্টি করে এমন কোনো কর্মকা- থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ডিএমপির বিজ্ঞপ্তিতে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত