বেলকুচিতে বছরের শুরুতেই শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ « বাংলাখবর প্রতিদিন

বেলকুচিতে বছরের শুরুতেই শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

রেজাউল করিম, স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৬ | ৮:৫০
রেজাউল করিম, স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৬ | ৮:৫০
Link Copied!

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের মধ্য দিয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।

নতুন শিক্ষাবর্ষের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে শিক্ষা কার্যক্রমে আনন্দ ও উৎসবের আবহ সৃষ্টি করতেই এ বই উৎসবের আয়োজন করা হয়। বই বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। নতুন বই শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পথে আরও এক ধাপ এগিয়ে নেবে। নিয়মিত পড়াশোনার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”

বিজ্ঞাপন

এ সময় আরো উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব এস. এম গোলাম রেজা, বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক ফরিদ হাসান, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ ও অভিভাবকরা।

এছাড়াও উপজেলার ৪০নং ভাঙ্গাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। 

উক্ত বিতরণ উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আশরাফুল আলম তালুকদার আলপু,উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুর রাজ্জাক মন্ডল, শিক্ষক জাকির হোসেনসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী। 

বছরের শুরুতেই নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং নতুন উদ্যমে শিক্ষাবর্ষ শুরু করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত