নাজিমখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বছরে বই বিতরণ « বাংলাখবর প্রতিদিন

নাজিমখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বছরে বই বিতরণ

মোঃ রেজাউল হক, কুড়িগ্রাম
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৬ | ১০:৪৮
মোঃ রেজাউল হক, কুড়িগ্রাম
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৬ | ১০:৪৮
Link Copied!

রাজারহাট উপজেলায়, নতুন বছরের প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে নাজিমখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬ ইং) তারিখ সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে বই বিতরণ করা হয়।

বই বিতরণকালে তিনি বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার মাধ্যমে তাদের শিক্ষাজীবনের প্রতি আগ্রহ ও মনোযোগ আরও বাড়বে। ভবিষ্যতে এই শিক্ষার্থীরাই দেশ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধে গড়ে ওঠার আহ্বান জানান।

বিজ্ঞাপন

নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের চোখেমুখে ছিল আনন্দ ও উচ্ছ্বাস। অনেক শিক্ষার্থীই জানায়, বছরের প্রথম দিনেই বই পাওয়ায় তারা নতুন উদ্যমে পড়াশোনা শুরু করতে পারবে।

অভিভাবকরাও এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং বিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।”

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত