ফুলবাড়ী সীমান্তে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের মৃত্যু « বাংলাখবর প্রতিদিন

ফুলবাড়ী সীমান্তে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৬ | ৬:২৬
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৬ | ৬:২৬
Link Copied!

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ক্যাম্পের ব্যারাকে নিজ রাইফেলের গুলিতে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে বলে বিজিবির বরাতে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১ জানুয়ারি) মধ্যরাতে ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের গংগাহাট সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত বিজিবি সদস্যের সিপাহী নং- ১১৪৬০৪। তার নাম মো. নাসিম উদ্দিন (২৩)। তিনি ঝিনাইদহ জেলার সদর উপজেলার খাজুরা গ্রামের বাবুল মন্ডলের ছেলে।

বিজিবি ও থানা সূত্রে জানা যায়, মারা যাওয়ার সময় তিনি গংগাহাট বর্ডার আউট পোস্টে (বিওপি) টহলরত ছিলেন। রাত পৌনে ১ টার দিকে বিওপির সৈনিক লাইনের পিছনে এমটি গ্যারেজের পাশে গুলির শব্দ পাওয়া যায়। নিকটবর্তী টহলদল গুলির শব্দ পেয়ে গ্যারেজের পিছনে সিপাহী নাসির উদ্দিনকে বুকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। দ্রুত তাকে উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সিপাহী নাসির উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ লাশ উদ্ধার করে শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করে। নাসিম উদ্দিন নিজ রাইফেলের গুলিতে ‘আত্মহত্যা’ করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ ও বিজিবি।

ফুলবাড়ী থানার ওসি ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাইম বলেন, ‘বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে-ওই সিপাহী নিজ সার্ভিস রাইফেলের গুলিতে আত্মহত্যা করে থাকতে পারেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত