ইয়েমেন থেকে স্বাধীনতার জন‍্য গণভোটের ঘোষণা আমিরাতপন্থি এসটিসির « বাংলাখবর প্রতিদিন

ইয়েমেন থেকে স্বাধীনতার জন‍্য গণভোটের ঘোষণা আমিরাতপন্থি এসটিসির

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৬ | ১২:২৯
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৬ | ১২:২৯
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) আগামী দুই বছরের মধ্যে উত্তর ইয়েমেন থেকে আলাদা হয়ে স্বাধীনতার বিষয়ে গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত সমর্থিত এসটিসি শুক্রবার (২ জানুয়ারি) এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে। তারা বলেছে, দক্ষিণ ইয়েমেনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে তারা রাজনৈতিক প্রক্রিয়া শুরু করতে চায়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরুর পর টেলিভিশনে দেওয়া এক ভাষণে স্বাধীনতার জন্য গণভোট আয়োজনের ঘোষণা দিয়ে এসটিসি প্রেসিডেন্ট আইদারোস আল-জুবাইদি বলেন, আমরা দুই বছরব্যাপী একটি অন্তর্বর্তীকালীন পর্যায় শুরুর ঘোষণা দিচ্ছি এবং দক্ষিণ ও উত্তর ইয়েমেনের সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সংলাপ আয়োজনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা কামনা করছি।

তবে একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোনও সংলাপ না হয় অথবা দক্ষিণ ইয়েমেন আবারও হামলার শিকার হয়, তাহলে এসটিসি তাৎক্ষণিকভাবে স্বাধীনতা ঘোষণা করবে।

বিজ্ঞাপন

এই ঘোষণা এমন এক সময় এলো, যখন সৌদি আরব-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হাদরামাউত প্রদেশ পুনর্দখলের জন্য সামরিক অভিযান শুরু করেছে। গত মাসে এসটিসি এই প্রদেশসহ কয়েকটি এলাকা দখলে নেয়, যা উপসাগরীয় মিত্রদের মধ্যে তীব্র বিরোধ সৃষ্টি করে।

এসটিসি প্রধান বলেন, যদি আমাদের আহ্বানে সাড়া না দেওয়া হয় অথবা দক্ষিণের জনগণ, তাদের ভূমি কিংবা তাদের বাহিনীর ওপর কোনও সামরিক হামলা চালানো হয়, তাহলে এই সাংবিধানিক ঘোষণা নির্ধারিত সময়ের আগেই অবিলম্বে কার্যকর হবে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, এসটিসির এই অবস্থান এখন পর্যন্ত তাদের বিচ্ছিন্নতার লক্ষ্য নিয়ে সবচেয়ে স্পষ্ট বার্তা। তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার এবং প্রধান মিত্র সৌদি আরব এই ঘোষণাকে আরও সংকট ঘনীভূত করার পদক্ষেপ হিসেবে দেখছে।

বিজ্ঞাপন

গত ডিসেম্বরের শুরুতে দক্ষিণাঞ্চলীয় বাহিনীর আকস্মিক অগ্রযাত্রা এক দশকেরও বেশি সময় ধরে চলা ইয়েমেন যুদ্ধে ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আনে। এতে হুথিবিরোধী জোট দুর্বল হয়ে পড়ে এবং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে মতপার্থক্য প্রকাশ্যে আসে। ইয়েমেন দীর্ঘদিন ধরে কার্যত বিভক্ত। উত্তরের পার্বত্য অঞ্চল ইরান-সমর্থিত হুথিদের নিয়ন্ত্রণে, আর দক্ষিণ ও মধ্যাঞ্চলে অবস্থান করছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী ও দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদীরা।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা জানায়, সৌদি আরব–সমর্থিত প্রেসিডেনশিয়াল কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি দক্ষিণাঞ্চলীয় সংকট সমাধানের লক্ষ্যে একটি সংলাপ ফোরাম আয়োজনের জন্য সৌদি আরবের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছেন।

দক্ষিণ ইস্যুতে এসটিসি নেতা আইদারুস আল-জুবাইদির ঘোষণার নিন্দা জানিয়ে সেগুলোকে ‘একতরফা’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। আল-আলিমি অভিযোগ করেছেন, এসব পদক্ষেপ দক্ষিণাঞ্চলের রাজনৈতিক ঐক্য ও সংলাপের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত