নিবন্ধিত মোবাইল ফোনের ডি-রেজিস্ট্রেশন করবেন যেভাবে « বাংলাখবর প্রতিদিন

নিবন্ধিত মোবাইল ফোনের ডি-রেজিস্ট্রেশন করবেন যেভাবে

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৬ | ৬:১৫
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৬ | ৬:১৫
Link Copied!
প্রতীকী ছবি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

দেশে অবৈধ ও অননুমোদিত মোবাইল হ্যান্ডসেটের ব্যবহার রোধ এবং টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা জোরদার করতে চালু করা হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে দেশের মোবাইল নেটওয়ার্কে কেবল নিবন্ধিত ও বৈধ হ্যান্ডসেট ব্যবহারের সুযোগ থাকছে।

এনইআইআর চালুর ফলে নিবন্ধিত কোনও মোবাইল ফোন বিক্রি বা অন্যের কাছে হস্তান্তর করতে চাইলে আগে সেটি ‘ডি-রেজিস্ট্রেশন’ করা বাধ্যতামূলক। ডি-রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় গ্রাহককে অবশ্যই নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে নিবন্ধিত একটি সিম ব্যবহার করতে হবে।

একই সঙ্গে এনআইডির শেষ চার ডিজিট দিতে হবে। নিবন্ধিত ফোন বিক্রি বা হস্তান্তরের ক্ষেত্রে এখন থেকে এই নিয়ম অনুসরণ করতে হবে।

বিজ্ঞাপন

যেভাবে ডি-রেজিস্ট্রেশন করবেন:

১. সিটিজেন পোর্টালের মাধ্যমে
এনইআইআর সিটিজেন পোর্টাল (neir.btrc.gov.bd) এ লগইন করে ড্যাশবোর্ডে প্রবেশ করতে হবে। সেখানে তালিকা থেকে সংশ্লিষ্ট ডিভাইস নির্বাচন করে ‘ডি-রেজিস্টার’ অপশনে ক্লিক করতে হবে।

এরপর প্রয়োজনীয় তথ্য প্রদান করে ডি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

বিজ্ঞাপন

২. ইউএসএসডি চ্যানেলের মাধ্যমে
মোবাইলের কল অপশনে গিয়ে *১৬১৬১# ডায়াল করতে হবে। এরপর ডি-রেজিস্ট্রেশন অপশন নির্বাচন করে নির্দেশনা অনুযায়ী প্রক্রিয়া শেষ করতে হবে।

ডি-রেজিস্ট্রেশনের সময় যে সিমটি ব্যবহার করা হবে, সেটি অবশ্যই গ্রাহকের নিজের এনআইডি দিয়ে নিবন্ধিত হতে হবে।

এছাড়া, ক্লোন বা ডুপ্লিকেট আইএমইআই নম্বরযুক্ত হ্যান্ডসেট ডি-রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে অতিরিক্ত তথ্য হিসেবে পরবর্তী ব্যবহারকারীর সিম নম্বর দিতে হবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত