শুল্ক কমানো হয়েছে, বন্ধ হবে না এনইআইআর: ফয়েজ তৈয়্যব « বাংলাখবর প্রতিদিন

শুল্ক কমানো হয়েছে, বন্ধ হবে না এনইআইআর: ফয়েজ তৈয়্যব

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২৬ | ২:৪৬
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২৬ | ২:৪৬
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি মেনে মোবাইল ফোন আমদানিতে শুল্ক যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা হয়েছে, তাই ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) বা অবৈধ হ্যান্ডসেট শনাক্তকরণ প্রক্রিয়া বন্ধ করা হবে না।

রবিবার (৪ জানুয়ারি) দুপুরে বিটিআরসি ভবন পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি জানান, গ্রাহকদের হ্যান্ডসেটের নিরাপত্তা নিশ্চিত করতেই এনইআইআর পদ্ধতি সচল রাখা হবে। বর্তমানে দেশে আমদানিকৃত মোবাইল সেটের প্রায় অর্ধেকই শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারে প্রবেশ করছে। এসব সেটের একটি বিশাল অংশই নকল, রেপ্লিকা কিংবা পুরোনো সেট, যা অসাধু ব্যবসায়ীরা কেসিং পরিবর্তন করে সাধারণ গ্রাহকের কাছে ‘নতুন’ বলে চালিয়ে দিচ্ছেন। গ্রাহক প্রতারণা ও রাজস্ব ফাঁকির এই অরাজকতা আর চলতে দেওয়া হবে না বলেই সরকার এনইআইআর সচল রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞাপন

এ সময় বিটিআরসির অভ্যন্তরীণ জবাবদিহিতার বিষয়েও কথা বলেন ফয়েজ আহমদ তৈয়্যব। বিটিআরসিতে অতীতে যারা দায়িত্ব পালনে অবহেলা করেছেন বা বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন, তাদের দ্রুত বিচারের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত