প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন « বাংলাখবর প্রতিদিন

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২৬ | ৬:২১
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২৬ | ৬:২১
Link Copied!

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। আগামী ৯ জানুয়ারি (শুক্রবার) সকালে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা এখন নেওয়া হবে বিকেলে। আজ রবিবার (৪ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯ জানুয়ারি সকাল ১০টার পরিবর্তে বেলা ৩টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে। তিন পার্বত্য জেলা ছাড়া দেশের সকল জেলায় একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সময় পরিবর্তনের কারণ সম্পর্কে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের কারণে আগে ২ জানুয়ারির পরীক্ষা পিছিয়ে ৯ জানুয়ারি নির্ধারণ করা হয়। তবে পরীক্ষার্থীদের সুবিধা ও প্রশাসনিক সমন্বয় নিশ্চিত করতে পরীক্ষার সময় বিকেলে নির্ধারণ করা হয়েছে। অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এবারের নিয়োগে ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন করেছেন ১০ লাখ ৮০ হাজার ৮০ জন প্রার্থী। গড়ে প্রতিটি পদের জন্য প্রায় ৭৫ জন প্রতিযোগী রয়েছেন।

পরীক্ষার সময় পরিবর্তন হলেও অধিদপ্তরের কড়া নিরাপত্তা ব্যবস্থা ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে। পরীক্ষার্থীদের জন্য কিছু জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে-

১.পরীক্ষা বিকেল ৩টায় শুরু হলেও পরীক্ষার্থীদের বেলা ২টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। বেলা ২টা ৩০ মিনিটে কেন্দ্রের সব দরজা বন্ধ করা হবে।
২.পরীক্ষার সময় উভয় কান উন্মুক্ত রাখতে হবে। তল্লাশির সময় টর্চলাইট দিয়ে কান পরীক্ষা করা হতে পারে।
৩.কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, ঘড়ি বা কোনো ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ। এ ধরনের সামগ্রী পাওয়া গেলে তাৎক্ষণিক বহিষ্কার ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
৪.পরীক্ষায় রঙিন প্রিন্ট করা প্রবেশপত্র ও মূল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সঙ্গে আনতে হবে। উত্তরপত্রে কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার বাধ্যতামূলক।

বিজ্ঞাপন

সুষ্ঠু পরীক্ষা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে ১৪৪ ধারা জারি থাকবে। নিয়োগের নামে কোনো অসাধু চক্রের সঙ্গে লেনদেন না করার জন্যও প্রার্থীদের সতর্ক করা হয়েছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত