নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক: সিইসি « বাংলাখবর প্রতিদিন

নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক: সিইসি

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৬ | ১২:১১
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৬ | ১২:১১
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানিয়েছেন, নির্বাচনের বর্তমান পরিস্থিতি এখন পর্যন্ত ইতিবাচক রয়েছে। সবার সম্মিলিত সহযোগিতা বজায় থাকলে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।

সোমবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রবেশের সময় তিনি এসব কথা বলেন। এসময় সিইসি নির্বাচন ভবনে স্থাপিত আপিল বুথগুলো পরিদর্শন করেন এবং কার্যক্রমের খোঁজখবর নেন।

রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে মনোনয়নপত্র বাছাইয়ের পর যাদের আবেদন বাতিল হয়েছে কিংবা কারো মনোনয়ন গ্রহণের বিরুদ্ধে যারা অভিযোগ জানাতে চান, তাদের জন্য আজ থেকে আপিল প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচন কমিশন ভবনে মোট ১০টি বুথ স্থাপন করা হয়েছে যেখানে অঞ্চলভেদে প্রার্থীরা তাদের আপিল জমা দিতে পারবেন।
প্রার্থীদের সুবিধার্থে বিভাগ ও অঞ্চল অনুযায়ী বুথগুলো ভাগ করে দেওয়া হয়েছে। নিচে বুথভিত্তিক জেলাগুলোর তালিকা দেওয়া হলো:

বিজ্ঞাপন

১নং বুথ (খুলনা অঞ্চল): মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা।
২নং বুথ (রাজশাহী অঞ্চল): জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা।
৩নং বুথ (রংপুর অঞ্চল): পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা।

৪নং বুথ (চট্টগ্রাম অঞ্চল): চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবান।
৫নং বুথ (কুমিল্লা অঞ্চল): ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর।
৬নং বুথ (সিলেট অঞ্চল): সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ।
৭নং বুথ (ঢাকা অঞ্চল): টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ।

৮নং বুথ (ময়মনসিংহ অঞ্চল): জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা।
৯নং বুথ (বরিশাল অঞ্চল): বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর।
১০নং বুথ (ফরিদপুর অঞ্চল): রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর এবং শরীয়তপুর।

বিজ্ঞাপন

সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, আমরা একটি সুন্দর নির্বাচনের পরিবেশ বজায় রাখতে কাজ করছি। এখন পর্যন্ত কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সংশ্লিষ্ট সকল পক্ষ যদি নির্বাচনী আইন মেনে চলেন, তবে আমরা একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দিতে পারব।

উল্লেখ্য, ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া এই আপিল গ্রহণ প্রক্রিয়া নির্ধারিত সময় পর্যন্ত চলবে এবং পরবর্তীতে কমিশন শুনানি শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত