নাসা গ্রুপের চেয়ারম্যানসহ ৩০ জনের বিরুদ্ধে চার্জশিট « বাংলাখবর প্রতিদিন

নাসা গ্রুপের চেয়ারম্যানসহ ৩০ জনের বিরুদ্ধে চার্জশিট

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৬ | ৭:০১
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৬ | ৭:০১
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

এক্সিম ব্যাংক থেকে ৬১৬ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

২০২৫ সালের ২০ আগস্ট কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলা দায়ের করা হয়।

বিজ্ঞাপন

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪০৯, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ এনে চার্জশিট দাখিল করা হয়েছে।

আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- এক্সিম ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ হোসেন, সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপন, সাবেক এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর শাহ মো. আব্দুল বারী, সাবেক ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মইদুল ইসলাম, মাকসুদা খানম, মো. জসিম উদ্দিন ভূইয়া, নাসরিন ইসলামসহ মোট ৩০ জন।

দুদক সূত্র জানায়, এ মামলায় এজাহারনামীয় আসামি মোহাম্মদ আবুল কালাম আজাদের বিরুদ্ধে তদন্তকালে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত