ট্র্যাপে ফেলে এনসিপির কর্মীকে লক্ষ্য করে গুলি « বাংলাখবর প্রতিদিন

ট্র্যাপে ফেলে এনসিপির কর্মীকে লক্ষ্য করে গুলি

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৬ | ৭:২৬
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৬ | ৭:২৬
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

গাজীপুরে এনসিপির এক কর্মীকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। অল্পের জন্য তিনি রক্ষা পেয়েছেন, তবে তাঁর মোটরসাইকেল নিয়ে তারা পালিয়ে গেছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরের জোগিতলা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, এনসিপির ওই কর্মীর নাম হাবিব চৌধুরী (২৫)। তিনি গাজীপুর নগরের বাসন থানার মুগর খাল (৭১ গলি) এলাকায় থাকেন। তাঁর গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ব্রাহ্মণ বাউগা গ্রামে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাবিব চৌধুরী তাঁর পুরোনো একটি মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলেন। আজ দুপুর সাড়ে ১২টার দিকে জোগিতলা এলাকায় দুই ব্যক্তি মোটরসাইকেল কেনার আগ্রহ দেখিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। একপর্যায়ে পরীক্ষা করার কথা বলে একজন মোটরসাইকেলটি চালু করেন। অন্যজন হঠাৎ তাঁকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়েন। হাবিব অল্পের জন্য প্রাণে বেঁচে যান। ওই দুজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

এ বিষয়ে হাবিব চৌধুরী বলেন, ‘মোটরসাইকেল কেনার কথা বলে তারা আমার সঙ্গে দেখা করে। টেস্ট করার কথা বলেই একজন উঠে পড়ে এবং অন্যজন আমাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সৌভাগ্যক্রমে গুলি লাগেনি। কানের পাশ দিয়ে চলে গেছে।’

ওই ঘটনার পর এনসিপির কেন্দ্রীয় নেতা আলী নাছের ফেসবুক লাইভে বলেন, ‘জুলাই যোদ্ধা এবং এনসিপির একজন সাহসী নেতা হাবিব চৌধুরী। মূলত তাকে ট্র্যাপ সাজিয়ে গুলি করা হয়। শহীদ ওসমান হাদিকে যেভাবে হত্যা করা হয়েছে, আজ তাকেও একইভাবে হত্যার চেষ্টা করা হচ্ছিল। এটা খুবই এলামিং। জুলাই গণ–অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, তারা কেউই নিরাপদ নয়। রাষ্ট্র নিরাপত্তা দিচ্ছে না। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা ১২ ঘণ্টার সময় দিচ্ছি। এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের আইনের আওতায় আনতে হবে।’

এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) তাহেরুল হক চৌহান গণমাধ্যমে বলেন, ‘ঘটনাটি মোটরসাইকেল কেনাবেচা নিয়ে হয়েছে। তিনি (হাবিব) অল্পের জন্য গুলিবিদ্ধ হননি। আমরা দুর্বৃত্তদের ধরতে এরই মধ্যে অভিযান শুরু করেছি। আশা করছি, দ্রুত তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।’

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত