সশস্ত্র বাহিনীসহ ১৬ নিরাপত্তা সংস্থার সঙ্গে ইসির বৈঠক « বাংলাখবর প্রতিদিন

সশস্ত্র বাহিনীসহ ১৬ নিরাপত্তা সংস্থার সঙ্গে ইসির বৈঠক

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৬ | ২:৩১
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৬ | ২:৩১
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সশস্ত্র বাহিনীসহ ১৬টি নিরাপত্তা সংস্থার সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত কার্যাবলীর সমন্বয়ে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষ (কক্ষ নম্বর–৫২০), নির্বাচন ভবন, আগারগাঁওয়ে এই বৈঠক শুরু হয়। ঘণ্টাব্যাপী বৈঠক শেষ হয় সকাল ১০টায়। এতে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)। বৈঠকে ইসি সচিবও উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, নির্বাচনী পরিবেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সমন্বয় সেল, ভিজিল্যান্স টিম, মনিটরিং টিম এবং রিটার্নিং কর্মকর্তাদের সমন্বয়ে একাধিক কমিটি গঠন করা হয়েছে। তবে সমন্বয় কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি না থাকায় তা নিয়ে বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয় এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আগের আইনশৃঙ্খলা সভায় অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেপ্তারসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনাও দেওয়া হয়েছিল।

আইনশৃঙ্খলা সমন্বয় সভায় অংশ নেওয়া এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, “মিটিংটা খুব ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ। ভোটকে সামনে রেখে বিভিন্ন জায়গায় যে সেলগুলো, অর্থাৎ নির্বাচনকেন্দ্রিক কমিটিগুলো গঠন করা হয়েছে, সেগুলো ঠিকভাবে কাজ করছে না। সেগুলো যেন কার্যকরভাবে কাজ করে, সে নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের মনিটরিংয়ের পাশাপাশি মাঠপর্যায়ে জানানো এবং নির্বাচন কমিশনকে অবহিত করাই ছিল এই বৈঠকের মূল কথা।”

এর আগে, শনিবার (১০ জানুয়ারি) ইসির উপসচিব মো. মনির হোসেন এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেন। এতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কার্যাবলীর সমন্বয় সাধনের জন্য এই বৈঠক ডাকা হয়েছে।

বিজ্ঞাপন

বৈঠকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক, কোস্ট গার্ডের মহাপরিচালক, মহাপুলিশ পরিদর্শক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক, ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের মহাপরিচালক, জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টারের মহাপরিচালক এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত