ইরানের নেতাদের ‘হত্যা’র জন্য ট্রাম্পকে মার্কিন সিনেটরের আহ্বান « বাংলাখবর প্রতিদিন

ইরানের নেতাদের ‘হত্যা’র জন্য ট্রাম্পকে মার্কিন সিনেটরের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৬ | ১১:২৫
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৬ | ১১:২৫
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর ও দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্র লিন্ডসে গ্রাহাম মার্কিন প্রেসিডেন্টকে ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তার মতে, এমন পদক্ষেপ নিলে ইরানে চলমান বিক্ষোভ আরও শক্তিশালী হবে এবং মধ্যপ্রাচ্যে শান্তির পথ খুলবে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রাহাম বলেন, ‘আমরা যাই করি না কেন, সেটার লক্ষ্য হওয়া উচিত বিক্ষোভকারীদের সাহস জোগানো এবং শাসকগোষ্ঠীকে ভয় দেখানো। আমি যদি আপনার জায়গায় থাকতাম, মিস্টার প্রেসিডেন্ট, তাহলে জনগণকে যারা হত্যা করছে, সেই নেতৃত্বকেই হত্যা করতাম। এটাকে থামাতেই হবে।’

তিনি আরও বলেন, ‘যদি এটা ভালোভাবে শেষ হয়, তাহলে মধ্যপ্রাচ্যে শান্তি নেমে আসবে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদ বন্ধ হবে। হিজবুল্লাহ, হামাস—এরা হারিয়ে যাবে। ইসরাইল ও সৌদি আরব শান্তিতে পৌঁছাবে। মধ্যপ্রাচ্যে একটি নতুন দিনের সূচনা হবে।’

বিজ্ঞাপন

এর আগে, ইরানে চলমান বিক্ষোভে যুক্তরাষ্ট্রের ‘সাহায্য’ আসছে বলে শনিবার (১০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দেন গ্রাহাম।

তিনি বলেছেন, ‘ইরানের জনগণের উদ্দেশে বলছি, আপনাদের দীর্ঘ দুঃস্বপ্ন খুব শিগগিরই শেষ হতে চলেছে। নিজেদের ওপর চলা নিপীড়ন বন্ধ করতে আপনারা যে সাহসিকতা ও দৃঢ়তা দেখিয়েছেন, তা প্রেসিডেন্ট ট্রাম্প এবং স্বাধীনতা প্রিয় প্রতিটি মানুষের নজর কেড়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প যখন বলেন ‘ইরানকে আবারও মহান করে তুলুন’, তখন তিনি আসলে বোঝাতে চান যে ইরানের আন্দোলনকারীদের অবশ্যই আয়াতুল্লাহ আলী খামেনির সরকারের ওপর জয়ী হতে হবে। এটি এখন পর্যন্ত সবচাইতে স্পষ্ট সংকেত যে, প্রেসিডেন্ট ট্রাম্প বোঝেন—আয়াতুল্লাহ এবং তার সহযোগীরা ক্ষমতায় থাকলে ইরান কখনোই মহান হতে পারবে না।’

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র সাহায্য করবে এমন ইঙ্গিত দিয়ে এ সিনেটর লিখেছেন, ‘ইরানে যারা ত্যাগ স্বীকার করছেন, সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন। সাহায্য আসছে।’

উল্লেখ্য, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। কিন্তু দ্রুত তা সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভে রূপ নেয়। ইরানের বর্তমান সরকারের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরাইল বিক্ষোভে ইন্ধন জোগাচ্ছে।

এদিকে গত বৃহস্পতিবার থেকে ইরান প্রায় সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে। ফলে দেশটির পরিস্থিতির প্রকৃত চিত্র পাওয়া কঠিন হয়ে পড়েছে।

তথ্যসূত্র: ইরান ইন্টারন্যাশনাল

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত