ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড বন্ধ করা হয়েছে, দাবি ট্রাম্পের « বাংলাখবর প্রতিদিন

ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড বন্ধ করা হয়েছে, দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৬ | ১১:২৩
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৬ | ১১:২৩
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন ও পরিকল্পিত মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ করা হয়েছে মর্মে আশ্বস্ত হওয়ার পর তেহরানের প্রতি নিজের কঠোর অবস্থানে কিছুটা নমনীয় হওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (১৪ জানুয়ারি) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, ইরানের একটি ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র’ তাকে নিশ্চিত করেছে যে বর্তমানে সেখানে বিক্ষোভকারীদের হত্যা করা হচ্ছে না এবং পূর্বনির্ধারিত ফাঁসিগুলো স্থগিত করা হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্র ইরানে বড় ধরনের সামরিক হামলার হুমকি দিলেও ট্রাম্পের বর্তমান মন্তব্যগুলো সংঘাত এড়ানোর একটি সংযত পদক্ষেপ হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

সংকটের এই মুহূর্তে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন যে, সরকারবিরোধী বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনা তেহরানের নেই। আরাঘচি বলেন, ‘ফাঁসি দেওয়ার প্রশ্নই ওঠে না।’

তেহরানের পক্ষ থেকে এমন নমনীয় বিবৃতি আসার পর ট্রাম্প জানান, তিনি পরিস্থিতির ওপর গভীরভাবে নজর রাখছেন। যদিও তিনি সামরিক পদক্ষেপের বিষয়টি পুরোপুরি নাকচ করে দেননি, তবে তিনি বর্তমান অবস্থাকে ইতিবাচক হিসেবে দেখছেন। ট্রাম্পের এই সুর পরিবর্তনের কয়েক ঘণ্টা আগেই কাতার থেকে কিছু মার্কিন সেনা প্রত্যাহার শুরু হয়েছিল, যা অঞ্চলটিতে যুদ্ধাবস্থা কিছুটা শিথিল হওয়ার আভাস দিচ্ছে।

ওয়াশিংটনের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য মূলত একটি দীর্ঘমেয়াদী সামরিক দ্বন্দ্বে জড়িয়ে পড়া থেকে নিজেকে বাঁচানোর একটি ‘সম্মানজনক পথ’ বা ফেস-সেভিং ওয়ে হতে পারে। সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির সিনা তুসি মনে করেন, ট্রাম্প বড় ধরনের যুদ্ধে জড়াতে অনিচ্ছুক হলেও নিজের প্রভাব বজায় রাখতে চান।

বিজ্ঞাপন

অন্যদিকে স্টিমসন সেন্টারের বারবারা স্লাভিন মনে করেন, ট্রাম্প হয়তো ইরানের ওপর সীমিত আকারে কোনো হামলা চালানোর কথা এখনো ভাবছেন, যাতে তিনি বিক্ষোভকারীদের দেওয়া সাহায্যের প্রতিশ্রুতি রক্ষার দাবি করতে পারেন। তবে আপাতত বড় ধরনের কোনো ধ্বংসাত্মক যুদ্ধের সম্ভাবনা থেকে ওয়াশিংটন পিছিয়ে আসছে বলেই মনে করা হচ্ছে।

এর আগে ব্রিটেন ও যুক্তরাষ্ট্র কাতারের বিমান ঘাঁটি থেকে তাদের কিছু কর্মী সরিয়ে নেয় এবং ইরানও তার প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করেছিল যে, হামলা হলে তারা মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানবে।

এই পাল্টাপাল্টি হুমকির মুখে আঞ্চলিক উত্তেজনা চরম আকার ধারণ করায় বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছিল। তবে ইরানের পক্ষ থেকে হত্যাকাণ্ড ও ফাঁসি বন্ধের প্রতিশ্রুতি এবং ট্রাম্পের ইতিবাচক প্রতিক্রিয়ার ফলে মধ্যপ্রাচ্যে ঘনীভূত হওয়া যুদ্ধের মেঘ আপাতত কিছুটা কাটতে শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত