বেলকুচিতে রাজস্ব তহবিল হতে প্রতিবন্ধী, নারী ও যুবদের মাঝে সহায়তা সামগ্রী ও সনদ বিতরণ « বাংলাখবর প্রতিদিন

বেলকুচিতে রাজস্ব তহবিল হতে প্রতিবন্ধী, নারী ও যুবদের মাঝে সহায়তা সামগ্রী ও সনদ বিতরণ

রেজাউল করিম, সিনিয়র রিপোর্টার
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৬ | ৮:৩৩
রেজাউল করিম, সিনিয়র রিপোর্টার
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৬ | ৮:৩৩
Link Copied!

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় রাজস্ব উন্নয়ন তহবিল ২০২৫-২৬ অর্থবছরের আওতায় প্রতিবন্ধী, নারী ও যুব সমাজের জীবনমান উন্নয়নে বিভিন্ন সহায়তা সামগ্রী ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে এক পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব আফরিন জাহান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম বলেন, “প্রতিবন্ধী ও কর্মক্ষম জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে গড়ে তুলতে সরকার পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে। রাজস্ব উন্নয়ন তহবিলের মাধ্যমে গৃহীত এসব উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ২০ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, ৫ জন কর্মক্ষম প্রতিবন্ধীর মাঝে মালামালসহ দোকান ঘর, ২৫ জন প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন, এবং যুব সমাজের ২০ জন সদস্যের মধ্যে কম্পিউটার ও ২০ জন সদস্যের মধ্যে ড্রাইভিং প্রশিক্ষণের সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব আফরিন জাহান বলেন, এ ধরনের সহায়তা কার্যক্রম প্রতিবন্ধী, নারী ও যুব সমাজের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে আরও  উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব ইশরাত জাহান, উপজেলা কৃষি অফিসার সুকান্ত ধর, উপজেলা সমাজসেবা অফিসার দেবাশীষ কুমার ঘোষ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাত জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল প্রমুখ। এছাড়াও স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম প্রতিনিধি, উপকারভোগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানটি উপকারভোগীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে। 

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত