মোহাম্মদপুরে সেনা অভিযান: বিপুল মাদক-অস্ত্র সহ গ্রেফতার ৬ « বাংলাখবর প্রতিদিন

মোহাম্মদপুরে সেনা অভিযান: বিপুল মাদক-অস্ত্র সহ গ্রেফতার ৬

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২২ জানুয়ারি, ২০২৬ | ১২:৫০
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২২ জানুয়ারি, ২০২৬ | ১২:৫০
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজধানীর মোহাম্মদপুরের সুনিবিড় হাউজিং ও জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র–মাদকসহ ছয়জনকে আটক করার কথা জানিয়েছে সেনাবাহিনী।

গতকাল বুধবার মধ্যরাতে অভিযান শুরু হয়। শেষ হয় আজ বৃহস্পতিবার ভোরে। সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড ও মোহাম্মদপুরের বছিলা সেনা ক্যাম্প এ তথ্য নিশ্চিত করেছে।

আটক ব্যক্তির হলেন- মাহবুব (৩৮), সুমন (৩৮), রাসেল (২৯), মোমিন (৩১), সাইদুল (২৭) ও মুকুল (৩৫)।

বিজ্ঞাপন

বছিলা সেনা ক্যাম্প সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সুনিবিড় হাউজিং এলাকায় কিছু মাদক কারবারি গোপন বৈঠক ও মাদক লেনদেন করছেন। এ তথ্যের ভিত্তিতে গতকাল দিবাগত রাত একটার দিকে সেনাবাহিনীর একটি আভিযানিক দল এলাকাটিতে অভিযান চালায়। সেখান থেকে ছয়জনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ৩০টি ইয়াবা বড়ি, ৩৯টি সিম কার্ড ও দুটি বড় ধারালো ছুরি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা নিয়মিত মাদক কারবার, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেন। তাঁদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা আছে।

আজ সেনা ক্যাম্পের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক এই ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভোর চারটায় জেনেভা ক্যাম্প এলাকায় আরেকটি অভিযান চালায় সেনাবাহিনী। সেনা দলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে বাসার ছাদ দিয়ে পালিয়ে যান। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মাদক ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ১০ হাজার ইয়াবা বড়ি, ৬০০ গ্রাম গাঁজা, ২৩০ পুরিয়া হেরোইন ও এক বোতল বিদেশি মদ। এ ছাড়া উদ্ধার করা হয় মাদকের ওজন মাপার একটি যন্ত্র ও মাদক বিক্রির ২ লাখ ১৫ হাজার টাকা। সেখান থেকে পাঁচটি সিসিটিভি ক্যামেরাও জব্দ করা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ গণমাধ্যমে বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর ও আদাবর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। বাংলাদেশ সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষাসহ সন্ত্রাস–মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত