৭ ব্যবসায়ী প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা « বাংলাখবর প্রতিদিন

৭ ব্যবসায়ী প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৬ | ৩:১৬
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৬ | ৩:১৬
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

দুর্নীতির অভিযোগে লিজেন্ড হোল্ডিংস–এর প্রোপ্রাইটর সৈয়দ মোহাম্মদ আবদুল হাইসহ ৭ জনের দেশত্যাগ নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৮ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশন– দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

নিষেধাজ্ঞা প্রাপ্ত অন্যান্যরা হলেন: এম কামাল হোসেন, মোহাম্মদ জহিরুল হক, মো. বজলুর রশিদ খান, সফিউর রহমান, খন্দকার রবিউল হক ও আলহাজ্ব শেখ সাজেদ আলী।

দুদকের পক্ষে তদন্তকারী কর্মকর্তা ও সংস্থাটির সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান তাদের দেশত্যাগ নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মাধ্যমে মঞ্জুরীপত্রের শর্ত ভঙ্গ করে নির্ধারিত সময়ে ব্যাংকের টাকা পরিশোধ ও আদায় না করে, অবৈধভাবে ব্যক্তিগত গ্যারান্টারকে অব্যাহতি দিয়ে এবং সার্ভেয়ার ব্যাংকের অনুকূলে মর্টগেজ সম্পত্তি অতিমূল্যায়নের মাধ্যমে ব্যাংকের ২১৪ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা আত্মসাতের অপরাধে মামলাটির তদন্তকার্য পরিচালনার জন্য তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

বিজ্ঞাপন

তদন্তকালে গোপন সূত্রে জানা যায় যে, আসামিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে তদন্ত কাজ ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত