​রাজারহাটে মাদরাসায় নিয়োগ জালিয়াতির মহোৎসব: তদন্ত চেয়ে ডিজি বরাবর স্মারকলিপি « বাংলাখবর প্রতিদিন

৫ কোটি টাকা বাণিজ্যের অভিযোগ

​রাজারহাটে মাদরাসায় নিয়োগ জালিয়াতির মহোৎসব: তদন্ত চেয়ে ডিজি বরাবর স্মারকলিপি

মোঃ আ. আল মামুন, কুড়িগ্রাম
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৬ | ২:০২
মোঃ আ. আল মামুন, কুড়িগ্রাম
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৬ | ২:০২
Link Copied!

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিভিন্ন মাদরাসায় ভুয়া নিয়োগ, নজিরবিহীন জালিয়াতি এবং কোটি কোটি টাকার এমপিও বাণিজ্যের অভিযোগ উঠেছে। স্থানীয় একটি শক্তিশালী সিন্ডিকেট মাদরাসা শিক্ষা অধিদপ্তরের কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজশে গত ৫ মাসে অন্তত ২০টি পদে অবৈধভাবে এমপিওভুক্ত করে প্রায় ৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

​বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছেন সচেতন অভিভাবক ও নাগরিক সমাজ।
​
​বড়ঘাট গমীর উদ্দিন দাখিল মাদরাসার সুপার আব্দুল আউয়াল এনটিআরসিএ-র কোনো সুপারিশ ছাড়াই তার দুই মেয়েকে অবৈধভাবে এমপিওভুক্ত করেছেন। এমনকি জালিয়াতির দায়ে পূর্বে এমপিও বাতিল হওয়া মেয়েকেও পুনরায় ভিন্ন পদে নিয়োগ দেখানো হয়েছে। এছাড়া সেখানে অস্তিত্বহীন ল্যাবরেটরির বিপরীতে কর্মচারী নিয়োগ দিয়ে সরকারি অর্থ আত্মসাৎ করা হচ্ছে।

​সিরাজউদ্দিন দাখিল মাদরাসায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অধীনে এডহক কমিটি থাকা সত্ত্বেও, সভাপতির (ইউএনও) অজান্তে ব্যাকডেটে স্বাক্ষর জাল করে সুপারের পুত্রসহ তিনজনকে নিয়োগ দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

​বুড়িরহাট আব্দুস সামাদ মন্ডল দাখিল মাদরাসা ও রাজমাল্লীরহাট ফাজিল মাদরাসাসহ বেশ কিছু প্রতিষ্ঠানে ডিজি’র প্রতিনিধির ভুয়া চিঠি এবং পত্রিকায় জাল বিজ্ঞপ্তি তৈরি করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন দেখানো হয়েছে।

​অভিযোগ রয়েছে, প্রতিটি পদের বিপরীতে ১৫ থেকে ২০ লক্ষ টাকা ঘুষ নেওয়া হয়েছে। এমনকি ডাংরারহাট আজিজিয়া আলিম মাদরাসায় নিয়োগের আগেই ৭৫ লক্ষ টাকার নিয়োগ বাণিজ্যের তথ্য ফাঁস হয়েছে।

​স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১৫ ও ২০২২ সালের সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষক ও লাইব্রেরিয়ান পদে এনটিআরসিএ-র মাধ্যমে নিয়োগ বাধ্যতামূলক হলেও রাজারহাটের এই চক্রটি সরাসরি ভুয়া নিয়োগ দিয়ে এমপিও হাসিল করছে।

বিজ্ঞাপন

​স্মারকলিপি প্রদানকালে খন্দকার আরিফ, আব্দুল্লাহ আল মামুন ও মাইদুল ইসলামসহ স্থানীয় সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন। তারা অবিলম্বে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে এই ‘নিয়োগ কেলেঙ্কারি’র সাথে জড়িত মাদরাসা সুপার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা এবং ভুয়া এমপিও বাতিলের দাবি জানান।

​এ বিষয়ে উপজেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসকে অনুলিপি প্রদান করা হয়েছে এবং প্রামাণ্য দলিল হিসেবে বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদের কাটিং সংযুক্ত করা হয়েছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত