বেলকুচিতে সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থীর মতবিনিময় « বাংলাখবর প্রতিদিন

বেলকুচিতে সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থীর মতবিনিময়

রেজাউল করিম, সিনিয়র রিপোর্টার
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৬ | ৬:১৭
রেজাউল করিম, সিনিয়র রিপোর্টার
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৬ | ৬:১৭
Link Copied!

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে বাংলাদেরশ জাতীয়তাবাদী দল (বিএনপি)মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিরুল ইসলাম খাঁন আলিম বেলকুচি প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

বৃহস্পতিবার দুপুরে যমুনা টিভির স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেলের সঞ্চালনায় বেলকুচি প্রেসক্লাবের সহ-সভাপতি নারায়ন মালাকারের সভাপতিত্বে বেলকুচি প্রেসক্লাব কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিরুল ইসলাম খাঁন আলিম বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সমগ্র বাংলাদেশে উৎসব মুখরভাবে ইতি মধ্যে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। ঠিক তেমনি বেলকুচি চৌহালীতে সর্বস্তরের জনগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীক বিজয়ী করার লক্ষে তারা মাঠে কাজ করছেন। ইতিমধ্যেই দল নির্বাচনি ইশতেহার দিয়েছেন বেশ কিছু গুরুত্বপূর্ন বিষয় তুলে ধরা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আগামী নির্বচনে জয়ী হলে বেলকুচির মানুষের কর্মস্থনের জন্য একটি ইকোনমিক জোন নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। এখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। চর অঞ্চলের রাস্তাঘাট শিক্ষা চিকিৎসা সুব্যবস্তা করা হবে। বেলকুচির সোহাগপুর হাট মুকুন্দগাতী বাজার সংস্কারসহ মুকুন্দগাতী ও এনায়েতপুর কেজির মোড় দীর্ঘদিনের যানজট নিরসনের পরিকল্পনাসহ চৌহালী নদী ভাঙ্গন চরাঅঞ্চলের  মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবেন বলে তিনি জানান। 

ধানের শীষ প্রার্থী আমিরুল ইসলাম খাঁন আলিম আরও  বলেন তিনি নির্বাচিত হলে এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি মানুষের ব্যবসা বানিজ্য অর্থনৈতিক উন্নয়নে কাজ করা হবে। আগামী ১২ ফেব্রুয়ারী ভোটারদের উপস্থিতি থাকবে সর্বাত্র সকলের অংশগ্রহণে মধ্য দিয়ে একটা সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে তিনি সাংবাদিকদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

এসময় বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ প্রেসক্লাবের সকল সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত