কঠিন শর্তে ইরানের সঙ্গে আলোচনার প্রস্তাব ট্রাম্পের « বাংলাখবর প্রতিদিন

কঠিন শর্তে ইরানের সঙ্গে আলোচনার প্রস্তাব ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ৩০ জানুয়ারি, ২০২৬ | ২:২৫
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ৩০ জানুয়ারি, ২০২৬ | ২:২৫
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ইরানের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করলেও কঠোর শর্ত জুড়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু কর্মসূচি এবং সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করার শর্তে ইরানের সঙ্গে আলোচনায় বসবেন ট্রাম্প।

বৃহস্পতিবার ওয়াশিংটনের কেনেডি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন তিনি। তুরস্কভিত্তিক সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, গত কয়েক দিনে ইরানের সঙ্গে আলোচনা হয়েছে এবং আমি আরও আলোচনা করার পরিকল্পনা করছি। বর্তমানে একটি বড় ও শক্তিশালী মার্কিন যুদ্ধজাহাজ ইরানের দিকে অগ্রসর হচ্ছে, তবে আশা করা হচ্ছে, এগুলো ব্যবহার করার প্রয়োজন পড়বে না।

বিজ্ঞাপন

ইরানের প্রতি নিজের বার্তা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেছেন, আমি তাদের দুটি কথা বলতে চাই। এক, পরমাণু অস্ত্র তৈরি বন্ধ করুন; দুই, বিক্ষোভকারীদের হত্যার বিষয়টি বন্ধ করুন।

সম্প্রতি নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রসাশন সামরিক হামলার বিকল্প বিষয়গুলো নিয়ে চিন্তা করছে। এর মধ্যে ইরানের ভেতরে নির্দিষ্ট স্থাপনায় হামলা এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ক্ষমতা দুর্বল করার মতো পদক্ষেপও থাকতে পারে।

উল্লেখ্য, সামরিক প্রস্তুতির অংশ হিসেবে বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন ও অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান আরব সাগরে মোতায়েন করা হয়েছে। মার্কিন সেনাদের রক্ষায় অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও পাঠানো হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত