সশস্ত্র অস্ত্রধারীদের গুলিতে গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম নিহত « বাংলাখবর প্রতিদিন

সশস্ত্র অস্ত্রধারীদের গুলিতে গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১:২৬
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১:২৬
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফ আল-ইসলাম গাদ্দাফি নিহত হয়েছেন। তার পরিবারঘনিষ্ঠ সূত্র, তার আইনজীবী এবং লিবিয়ার কয়েকটি গণমাধ্যমে স্থানীয় সময় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়। তবে তার মৃত্যুর পরিস্থিতি ও কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

সাইফ আল-ইসলাম গাদ্দাফি একসময় তেলসমৃদ্ধ উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন হিসেবে বিবেচিত হতেন। কোনো আনুষ্ঠানিক পদে না থাকলেও দীর্ঘ চার দশকের বেশি সময় দেশ শাসন করা তার বাবা মুয়াম্মার গাদ্দাফির উত্তরসূরি হিসেবে তাকে দেখা হতো।

সাইফ আল-ইসলাম কূটনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি লিবিয়ার গণবিধ্বংসী অস্ত্র কর্মসূচি পরিত্যাগের আলোচনা পরিচালনা করেন এবং ১৯৮৮ সালে স্কটল্যান্ডের লকারবিতে প্যান অ্যাম ফ্লাইট ১০৩ বিস্ফোরণে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও আলোচনায় যুক্ত ছিলেন।

বিজ্ঞাপন

লিবিয়াকে আন্তর্জাতিক অঙ্গনে একঘরে অবস্থা থেকে বের করে আনতে তিনি পশ্চিমা দেশগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ান। সংবিধান প্রণয়ন ও মানবাধিকার রক্ষার পক্ষে অবস্থান নিয়ে নিজেকে সংস্কারপন্থী হিসেবে তুলে ধরেন। যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে শিক্ষিত সাইফ আল-ইসলাম ইংরেজিতে সাবলীল ছিলেন এবং একসময় পশ্চিমা সরকারগুলোর কাছে ‘গ্রহণযোগ্য মুখ’ হিসেবে বিবেচিত হন।

তবে ২০১১ সালে গাদ্দাফি সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান শুরু হলে তিনি পরিবারের পক্ষে অবস্থান নেন এবং বিদ্রোহ দমনে কঠোর ভূমিকা পালন করেন। সে সময় বিদ্রোহীদের উদ্দেশে তিনি রক্তক্ষয়ী সংঘাতের হুঁশিয়ারি দেন।

ত্রিপোলি পতনের পর তিনি প্রতিবেশী নাইজারে পালানোর চেষ্টা করলে একটি মিলিশ toggle বাহিনী তাকে আটক করে পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে নিয়ে যায়। সেখানে তিনি প্রায় ছয় বছর আটক ছিলেন। মানবাধিকার সংস্থাগুলোর সঙ্গে দেখা হলেও তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ পাওয়া যায়নি বলে তখন জানানো হয়, যদিও দীর্ঘ সময় একাকী বন্দিত্বে থাকার কথা উঠে আসে।

বিজ্ঞাপন

২০১৫ সালে ত্রিপোলির একটি আদালত তাকে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

২০১৭ সালে সাধারণ ক্ষমার আইনে মুক্তি পাওয়ার পর তিনি নিরাপত্তার কারণে জিনতান এলাকায় আত্মগোপনে থাকেন। ২০২১ সালে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হন। তার এই প্রার্থিতা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয় এবং নির্বাচন প্রক্রিয়া ভেঙে পড়ে। শেষ পর্যন্ত লিবিয়া আবার রাজনৈতিক অচলাবস্থায় ফিরে যায়।

২০২১ সালে এক সাক্ষাৎকারে তিনি বলেন, দীর্ঘদিন পর রাজনীতিতে ফিরতে ধীরে ধীরে জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানোর কৌশল নিয়েছিলেন।

সাইফ আল-ইসলামের মৃত্যুর খবর সম্পর্কে লিবিয়ার কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত