ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা « বাংলাখবর প্রতিদিন

ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ১২:২৭
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ১২:২৭
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ওমানে আলোচনা শেষ হওয়ার পরপরই ইরানের তেল রপ্তানির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, ইরান তেল রপ্তানি থেকে অর্জিত রাজস্ব বিশ্বজুড়ে অস্থিতিশীল কর্মকাণ্ডে অর্থায়ন এবং দেশের অভ্যন্তরে দমন-পীড়ন জোরদার করতে ব্যবহার করছে।

তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ‘সর্বোচ্চ চাপ’ নীতির আওতায় ইরানি সরকারের অবৈধ তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানি কমিয়ে আনতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

বিজ্ঞাপন

পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে জানানো হয়, ইরানি তেল পরিবহনে জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন ১৪টি জাহাজের সঙ্গে সব ধরনের লেনদেন নিষিদ্ধ করা হবে। এসব জাহাজের মধ্যে তুরস্ক, ভারত ও সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী জাহাজও রয়েছে। পাশাপাশি ১৫টি প্রতিষ্ঠান ও দুই ব্যক্তির ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ট্রাম্পের প্রথম মেয়াদ থেকেই যুক্তরাষ্ট্র ইরানি তেল রপ্তানি বন্ধে অন্যান্য দেশকে চাপ দিতে ধারাবাহিকভাবে নিষেধাজ্ঞা আরোপ করে আসছে।

এদিকে শুক্রবার ওমানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ শান্তি দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে আলোচনার পরিবেশকে ‘ইতিবাচক’ বলে উল্লেখ করেন আরাঘচি।

বিজ্ঞাপন

এর আগে ইরানের বিরুদ্ধে শক্তি প্রয়োগের হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ইরানের উপকূলের কাছাকাছি এলাকায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিও জোরদার করা হয়।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত