প্রাথমিকে শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, নির্বাচিত ১৪৩৮৪ « বাংলাখবর প্রতিদিন

প্রাথমিকে শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, নির্বাচিত ১৪৩৮৪

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৬ | ১০:৩২
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৬ | ১০:৩২
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে অধিদপ্তরের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।

ফলাফলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ অনুসরণ করে উপজেলাভিত্তিক মেধাক্রম অনুযায়ী এই তালিকা প্রণয়ন করা হয়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, ফলাফলে কোনো প্রকার ভুলভ্রান্তি বা মুদ্রণজনিত ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন বা প্রয়োজনে বাতিল করার অধিকার অধিদপ্তর সংরক্ষণ করে।

এছাড়া কোনো প্রার্থী তথ্য গোপন করলে বা ভুল তথ্য প্রদান করলে তাঁর নির্বাচন বাতিল করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

বিজ্ঞাপন

নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীদের আগামী ২২ থেকে ২৭ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন প্রদত্ত স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ এবং ডোপ টেস্ট রিপোর্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে। স্বাস্থ্যগত সনদে কোনো দৈহিক বৈকল্য বা নিয়োগের অযোগ্যতা উল্লেখ থাকলে ওই প্রার্থী বিবেচিত হবেন না।

নির্বাচিত প্রার্থীদের আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে প্রয়োজনীয় সকল মূল সনদসহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সশরীরে উপস্থিত হতে হবে।

যাচাইয়ের জন্য যা যা লাগবে:

বিজ্ঞাপন

★সকল সনদের মূলকপি।
★জাতীয় পরিচয়পত্র (NID)।
★৩ কপি পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফরম।
★সিভিল সার্জন প্রদত্ত স্বাস্থ্যগত সনদ ও ডোপ টেস্ট রিপোর্ট।
★প্রযোজ্য ক্ষেত্রে কোটার সনদ।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, পুলিশ ভেরিফিকেশন রিপোর্টে যদি কোনো প্রার্থীর পূর্ব কার্যকলাপ সন্তোষজনক না হয় কিংবা রাষ্ট্রবিরোধী বা জঙ্গি কার্যক্রমে লিপ্ত থাকার প্রমাণ পাওয়া যায়, তবে তিনি চাকরিতে অনুপযুক্ত বলে গণ্য হবেন। নির্ধারিত সময়ের মধ্যে কাগজপত্র জমা দিতে বা উপস্থিত হতে ব্যর্থ হলে প্রার্থীর নির্বাচন বাতিল হয়ে যাবে।

গত ৯ জানুয়ারি দেশের ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা বাদে) একযোগে এই নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে আবেদন করেছিলেন ১০ লাখ ৮০ হাজার ৯৫ জন। পরীক্ষায় অংশ নেন ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন।

পরবর্তীতে ২১ জানুয়ারি লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়, যেখানে ৬৯ হাজার ২৬৫ জন উত্তীর্ণ হন। এরপর ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত জেলা পর্যায়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নির্বাচিত প্রার্থীরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (mopme.gov.bd) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (dpe.gov.bd) ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত