জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার « বাংলাখবর প্রতিদিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৬ | ১০:৩৯
মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৬ | ১০:৩৯
Link Copied!
ক্যাম্পাসের ছবি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

পুরান ঢাকার কলতাবাজার এলাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে কলতাবাজার ওয়াসা পানির পাম্প সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীর নাম রাকিবা (২০)। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায়।

পাশের কক্ষে থাকা সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী শৈলী জানান, সারাদিন রাকিবার রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। রাত ৯টার দিকে রাকিবার এক বান্ধবী এসে দরজায় ধাক্কা দিলেও কোনো সাড়া পাওয়া যায়নি। প্রায় ১৫ থেকে ২০ মিনিট চেষ্টা করার পর বাড়িওয়ালাকে বিষয়টি জানানো হয়। পরে নিচতলা থেকে এক যুবক এসে হাতুড়ি দিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে রাকিবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

বিজ্ঞাপন

নিহত শিক্ষার্থীর ভাই নাঈম হোসেন জানান, রোববার রাতে রাকিবার সঙ্গে সর্বশেষ কথা হয়েছিল। তখন সে মেসে একাই ছিল এবং মাকে জানায়, তার শরীর ভালো নেই, পরে কথা বলবে। এরপর পরিবারের কারও সঙ্গে তার আর যোগাযোগ হয়নি। সোমবার সকালে তার মা একাধিকবার যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হলে রাকিবার বান্ধবীদের বিষয়টি জানান। পরে তারা মেসে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে সহায়তায় দরজা ভেঙে রাকিবাকে উদ্ধার করেন।

কোতোয়ালি থানার সহকারী কমিশনার (এসি) নাজমুল হক বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। আপাতদৃষ্টিতে এটি আত্মহত্যা কি না সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এর আগে ঢালাওভাবে কোনো মন্তব্য করতে চাই না।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ফেরদৌস হাসান বলেন, “আমরা ঘটনাস্থলে আছি। পুলিশ কাজ করছে এবং পরিবারের সদস্যদের জানানো হয়েছে। মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী প্রক্রিয়া শেষে বিস্তারিত জানা যাবে।”

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত