জনগণের রায়কেই মেনে নেব: ডা. খালিদুজ্জামান « বাংলাখবর প্রতিদিন

জনগণের রায়কেই মেনে নেব: ডা. খালিদুজ্জামান

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১:৫৪
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১:৫৪
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

জনগণের রায়কেই আমরা মেনে নেব বলে মন্তব্য করেছেন ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্রে ভোট দিয়ে তিনি এমন মন্তব্য করেছেন।

ডা. খালিদ বলেন, জনগণই একটা দেশের সর্বোচ্চ শক্তি। নির্বাচন হলো তাদের সেই শক্তি প্রকাশের মাধ্যম। নির্বাচনে শুধু সরকার পরিবর্তন নয়, একটি রাষ্ট্রের ভবিষ্যৎ বিনির্মাণের একটা মাধ্যমও।

বিজ্ঞাপন

তিনি বলেন, আজ কয়েকটি কেন্দ্র ঘুরেছি। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে সেনাবাহিনীরা সদস্যরা অক্লান্ত পরিশ্রম করছেন। সবাই রাতভর জেগে আছেন। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো আছে। আমরা চাই এমন পরিবেশ থাকুক।

জামায়তের এই প্রার্থী বলেন, দীর্ঘ ১৭ বছর পর একটা ঈদ উৎসবের মতো দিনটি পালন করছেন মানুষ। সকাল থেকেই ভোটাররা আসছেন। আমরা এটা ধরে রাখতে চাই। একটা নির্বাচনে জয়-পরাজয় থাকবে। কিন্তু জনগণের রায়কে আমরা মেনে নিতে চাই। কারণ জনগণই সকল ক্ষমতার উৎস। আমরা তাদেরই মূল্যায়ন করতে চাই। আশা করি আমরা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে পারব ইনশাআল্লাহ।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত