দক্ষিণ কোরিয়ার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ৭ বছরের কারাদণ্ড « বাংলাখবর প্রতিদিন

দক্ষিণ কোরিয়ার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ৭ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬ | ৫:০৮
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬ | ৫:০৮
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

দক্ষিণ কোরিয়ার একটি আদালত দেশটিতে সামরিক আইন জারির ব্যর্থ প্রচেষ্টায় জড়িত থাকার অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লি সাং-মিনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন। বৃহস্পতিবার সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট এ রায় ঘোষণা করেন।

৬১ বছর বয়সী লিকে পুলিশ ও দমকল বিভাগকে নির্দেশ দিয়ে সমালোচনামূলক গণমাধ্যম প্রতিষ্ঠানে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ করার চেষ্টা করার মাধ্যমে বিদ্রোহে অংশ নেওয়ার দায়ে দোষী সাব্যস্ত করা হয়। আদালত বলেন, প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের অভিশংসন প্রক্রিয়ার সময় এসব পদক্ষেপ নেওয়ার বিষয়টি অস্বীকার করে লি মিথ্যা শপথ করেছেন।

বিচারক রিউ কিউং-জিন রায়ে বলেন, সরকারের সমালোচনাকারী গণমাধ্যমের বিরুদ্ধে শক্তি প্রয়োগ জনমতের প্রতিরোধ দুর্বল করে দেয় এবং ষড়যন্ত্র বাস্তবায়ন সহজ করে তোলে।

বিজ্ঞাপন

গত মাসে বিশেষ প্রসিকিউটররা লির বিরুদ্ধে ১৫ বছরের কারাদণ্ড দাবি করেছিলেন, তাদের অভিযোগ ছিল তিনি বিদ্রোহ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তবে লি সাং-মিন সব অভিযোগ অস্বীকার করেছেন।

আদালত গ্রেপ্তারি পরোয়ানা অনুমোদনের পর থেকে গত আগস্ট মাস থেকে তিনি হেফাজতে রয়েছেন।

এর আগে জানুয়ারিতে একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী হান ডাক-সুকে ২৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়, যা তাকে ইউনের মন্ত্রিসভার দ্বিতীয় দণ্ডিত সদস্যে পরিণত করেছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৪ সালের ৩ ডিসেম্বর প্রেসিডেন্ট ইউন সুক-ইওল সামরিক আইন জারি করলে দেশজুড়ে রাজনৈতিক সংকট তৈরি হয়। তীব্র প্রতিবাদের মুখে মাত্র ছয় ঘণ্টার মধ্যে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। পরে ১৪ ডিসেম্বর পার্লামেন্টে ইউনকে অভিশংসন করা হয় এবং প্রেসিডেন্ট পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। পরের বছর ১৫ জানুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়।

সূত্র: রয়টার্স

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত