ভোট কারচুপির মহোৎসব চলছে: নাসীরুদ্দীন পাটওয়ারী « বাংলাখবর প্রতিদিন

ভোট কারচুপির মহোৎসব চলছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬ | ৫:১৭
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬ | ৫:১৭
Link Copied!

ভোট কারচুপির মহোৎসব চলছে বলে অভিযোগ করেছেন ঢাকা-৮ সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এর আগে ওই কেন্দ্রে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবরুদ্ধ করে রাখা এবং তার ওপর হামলার চেষ্টা চালান প্রতিপক্ষ দলের একদল বিক্ষুব্ধ কর্মী।

বিজ্ঞাপন

পাটওয়ারী বলেন, ‘ভোট শেষ হওয়ার পরও ভোটার কেন্দ্রে বহিরাগতদের অবস্থানের খবর পেয়ে আমি পরিদর্শনে এসেছিলাম। কিন্তু এখানে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। ভোট কারচুপির মহোৎসব চলছে।’

তিনি জানান, হঠাৎ করেই ‘এটা মির্জা আব্বাসের এলাকা’ বলে সেনাবাহিনীর সামনেই তার ওপর আক্রমণ করা হয়।

নির্বাচন বানচাল না করার জন্য তিনি মির্জা আব্বাসের প্রতি আহ্বান জানান এবং হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘মির্জা আব্বাসের এই তথাকথিত রাজত্ব তছনছ করে দেওয়া হবে।’

বিজ্ঞাপন

তিনি দুটি কেন্দ্রকে বিশেষভাবে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে প্রশাসনকে আরও কঠোর হওয়ার দাবি জানান।

ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি প্রশাসনের প্রতি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার অনুরোধ করেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত