জোর করে ধানের শীষে সিল মারার চেষ্টা, ৩৮ ব্যালট বাতিল, আটক ৩ « বাংলাখবর প্রতিদিন

জোর করে ধানের শীষে সিল মারার চেষ্টা, ৩৮ ব্যালট বাতিল, আটক ৩

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬ | ৮:৪০
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬ | ৮:৪০
Link Copied!

কুমিল্লা-১০ আসনের লালমাই উপজেলার একটি ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের হামলা ও ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় ধানের শীষ প্রতীকে সিল মারা অবস্থায় ৩৮টি ব্যালট পেপার জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চৌদ্দদোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। এই পরিস্থিতির কারণে দুপুর ১টা ৩০ মিনিট থেকে প্রায় দেড় ঘণ্টা ভোটগ্রহণ স্থগিত ছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।

ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আমজাদ হোসেন জানান, দুপুরের দিকে একদল দুর্বৃত্ত হঠাৎ জোরপূর্বক কেন্দ্রে প্রবেশ করে তিনটি ভোটকক্ষে ঢুকে পড়ে। একপর্যায়ে তারা ব্যালট ছিনিয়ে নিয়ে ধানের শীষ প্রতীকে সিল মারতে শুরু করে। তবে দায়িত্বরত কর্মকর্তাদের তাৎক্ষণিক তৎপরতায় সিল মারা কোনো ব্যালটই ব্যালট বাক্সে প্রবেশ করানো সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

প্রিজাইডিং অফিসার আরও জানান, ঘটনাস্থল থেকে সিল মারা ৩৮টি ব্যালট উদ্ধার করে নিয়ম অনুযায়ী বাতিল করা হয়েছে এবং সেগুলো পৃথকভাবে সংরক্ষণ করা হয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়।

হামলাকারীদের পরিচয় সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেননি আমজাদ হোসেন। তিনি বলেন, ‘আমরা বাইরে থেকে দায়িত্ব পালনের জন্য এসেছি। যারা কেন্দ্রে প্রবেশ করেছিল, তাদের কাউকে ব্যক্তিগতভাবে চিনি না। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত কেন্দ্রে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।’

লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া সিল মারা ব্যালটগুলো বাতিল বা ‘নষ্ট ব্যালট’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত