এবার রিটার্নিং অফিসারের কার্যালয়ে মির্জা আব্বাসের স্ত্রী « বাংলাখবর প্রতিদিন

এবার রিটার্নিং অফিসারের কার্যালয়ে মির্জা আব্বাসের স্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ১:৩১
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ১:৩১
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ঢাকা-৮ আসনের ফলাফল নিয়ে অভিযোগ ও পাল্টা অভিযোগকে কেন্দ্র করে গভীর রাতে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিভাগীয় রিটার্নিং অফিসারের কার্যালয়। ওই আসনের অন্তত ৬টি কেন্দ্রে ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ নিয়ে ১১-দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী হাজির হওয়ার পর সেখানে আসেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এনসিপি মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সঙ্গে দেখা করতে তার কক্ষে প্রবেশ করেন।

তার সঙ্গে থাকা প্রধান নির্বাচনি এজেন্ট শাহীন আহমেদ অভিযোগ করেন যে, সিদ্বেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ইস্কাটন বালক উচ্চ বিদ্যালয়, পল্টনের পরিবার পরিকল্পনা কেন্দ্র, মাহবুব আলী ইনস্টিটিউট ও মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে ফলাফল পাল্টানোর চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

শাহীন আহমেদ বলেন, “এই কেন্দ্রগুলোতে আমাদের প্রার্থী এগিয়ে থাকার পরেও ফলাফল ঘোষণা করা হচ্ছে না। এজেন্টদের আটকে রেখে তিনবার করে ভোট গণনা করা হচ্ছে এবং বাতিল ভোট যুক্ত করে মির্জা আব্বাসকে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে।” এসব অভিযোগ জানিয়ে দীর্ঘ দুই ঘণ্টা অবস্থানের পর রাত সাড়ে ১০টার দিকে কোনও কথা না বলেই কার্যালয় ত্যাগ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

নাসীরুদ্দীন পাটওয়ারী চলে যাওয়ার কিছুক্ষণ পরই রাত পৌনে ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন আফরোজা আব্বাস। কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তোলা অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চাইতেই তাকে ডাকা হয়েছিল। তবে আফরোজা আব্বাসের আগমনকে কেন্দ্র করে কার্যালয়ের বাইরে কয়েকশ বিএনপি নেতাকর্মী জড়ো হয়ে মির্জা আব্বাসের পক্ষে স্লোগান দিতে থাকেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, “নাসীরুদ্দীন পাটওয়ারী কিছু অভিযোগ করেছেন। আমরা সব বিষয় খতিয়ে দেখছি। তবে অফিশিয়ালি এই মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।”

বিজ্ঞাপন

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে ওই কেন্দ্রগুলোর চূড়ান্ত ফলাফল যাচাই-বাছাই চলছে। ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত