২৫ বছর পর নিজ গ্রামে ফিরলেন নিখোঁজ রেজাউল « বাংলাখবর প্রতিদিন

দাসত্ব ও বন্দিদশা পেরিয়ে এক অবিশ্বাস্য প্রত্যাবর্তন

২৫ বছর পর নিজ গ্রামে ফিরলেন নিখোঁজ রেজাউল

মোঃ আব্দুল্লাহ আল মামুন, কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ৮:২৫
মোঃ আব্দুল্লাহ আল মামুন, কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ৮:২৫
Link Copied!

নিখোঁজ হওয়ার দীর্ঘ ২৫ বছর পর নিজ ভিটায় ফিরলেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বাদিয়ারছড়া গ্রামের মো. রেজাউল। দীর্ঘ আড়াই দশক আগে হারিয়ে যাওয়া টগবগে যুবক রেজাউল যখন প্রৌঢ়ত্ব ছুঁইছুঁই অবস্থায় গ্রামে পা রাখলেন, তখন পুরো এলাকায় নেমে আসে আনন্দের অশ্রু। পাড়া-প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয়-স্বজন—সবাইকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি।
​
​পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ২৫ বছর আগে হঠাৎ করেই নিখোঁজ হন মো. কুদ্দুস মিয়ার ছেলে রেজাউল। অনেক খোঁজাখুঁজি করেও তখন তার কোনো হদিস পায়নি পরিবার। রেজাউল জানান, তাকে ফুসলিয়ে সীমান্ত পার করে ভারতে পাচার করে দেওয়া হয়েছিল। সেখানে তাকে বন্দি করা হয় একটি দুর্গম গরুর খামারে।

​রেজাউলের ভাষ্যমতে, ভারতের সেই খামারে তাকে অমানবিক পরিশ্রম করানো হতো। দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে সেখানে কাজ করলেও তাকে কোনো পারিশ্রমিক দেওয়া হয়নি। বিনিময়ে জুটতো কেবল তিন বেলা খাবার। খামার মালিক তাকে কড়া পাহারায় রাখতেন যাতে তিনি পালিয়ে যেতে বা কারো সঙ্গে যোগাযোগ করতে না পারেন। কার্যত দাসের মতো জীবন কাটিয়েছেন তিনি।

​সম্প্রতি সুযোগ বুঝে সেই খামার থেকে পালিয়ে আসতে সক্ষম হন রেজাউল। সীমান্ত এলাকায় পৌঁছে তিনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের কাছে নিজের করুণ কাহিনী তুলে ধরেন। তিনি বাংলাদেশে ফেরার আকুতি জানালে বিএসএফ সদস্যরা পাসপোর্ট-ভিসা না থাকায় আইনি জটিলতার কথা জানান।

বিজ্ঞাপন

​তবে রেজাউলের দীর্ঘ ২৫ বছরের বন্দিদশার কথা শুনে বিএসএফ সদস্যরা মানবিক হয়ে ওঠেন। রেজাউল জানান, তাকে বাংলাদেশে পাঠানোর সুবিধার্থে বিএসএফ সদস্যরা তাকে ‘মানসিক ভারসাম্যহীন’ সাজিয়ে এবং যাতায়াতের জন্য কিছু টাকা দিয়ে সীমান্ত পার করে বাংলাদেশে প্রবেশের ব্যবস্থা করে দেন।
​
​দীর্ঘ আড়াই দশক পর নিজ গ্রামে ফিরলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। রেজাউলের বাবা কুদ্দুস মিয়া এবং পরিবারের সদস্যরা তাকে ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। তাকে এক নজর দেখতে বাদিয়ারছড়া গ্রামে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। হারিয়ে যাওয়া স্বজনকে ফিরে পেয়ে পরিবারটিতে এখন বইছে ঈদের আনন্দ।

বিজ্ঞাপন

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত