বিদায়ের আগে ক্ষমা চেয়ে মন্ত্রিপরিষদ সচিবকে উপদেষ্টা ফাওজুলের চিঠি « বাংলাখবর প্রতিদিন

বক্তব্যের বিকৃতিতে বিভ্রান্তি

বিদায়ের আগে ক্ষমা চেয়ে মন্ত্রিপরিষদ সচিবকে উপদেষ্টা ফাওজুলের চিঠি

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১:৫১
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১:৫১
Link Copied!
অনলাইন ছবি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

প্রশাসন নিয়ে নিজের বক্তব্য বিকৃত করে প্রচারিত বিভ্রান্তিকর সংবাদের জন্য কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এ নিয়ে নতুন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির কাছে চিঠি পাঠিয়ে তিনি বলেন, ‘বিষয়টি তোমার কনিষ্ঠ সহকর্মীদের নজরে আনলে খুশি হবো।’

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ফাওজুল কবির খান মন্ত্রিপরিষদ সচিবকে এ চিঠি পাঠান। ফাওজুল কবির বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন।

নাসিমুল গনিকে লেখা চিঠিতে উপদেষ্টা বলেন, ‘তুমি জানো যে, আগামী ১৭ ফেব্রুয়ারি নতুন সরকারের শপথ অনুষ্ঠান হবে। এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে আমার কার্যকালের পরিসমাপ্তি ঘটবে।’

বিজ্ঞাপন

‘আমার কার্যকালে আমার দায়িত্বাধীন ও অন্য সব মন্ত্রণালয়ের সচিবদের কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা পেয়েছি। বিদ্যমান পদ্ধতির কারণে কিছু উদ্যোগ বাস্তবায়িত হয়েছে ও কিছু উদ্যোগ আমাদের মেয়াদে সম্পন্ন করা সম্ভব হয় নাই। এর দায়ভার সম্মিলিতভাবে আমাদের।’

চিঠিতে আরও বলা হয়, আমাদের উল্লেখযোগ্য উদ্যোগগুলো বাস্তবায়ন না হওয়ায় আমি গত ২৭ জানুয়ারি হতাশা ব্যক্ত করে বলেছিলাম, ‘মানুষ সরকারি দপ্তরের ভূমিকায় এতটাই ক্ষুব্ধ যে, একজন আমাকে বলেছে, মাইলস্টোন স্কুল ও কলেজে যে বিমান দুর্ঘটনা হয়েছে এই বিমানটি মাইলস্টোনে নয়, সচিবালয়ে পড়া উচিত ছিল।’

‘কিছু সংবাদপত্র, টিভি ও যোগাযোগ মাধ্যমে ‘একজন আমাকে বলেছে’ শব্দগুলো বাদ দিয়ে এটিকে আমার বক্তব্য হিসেবে প্রচার করেছে, যা সেদিনের সভায় উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে বা আমার বক্তৃতার সম্পূর্ণ ভিডিও শুনলেই প্রমাণিত হবে। উল্লেখযোগ্য যে, মাইলস্টোন দুর্ঘটনার দিন আমি নিজেই সচিবালয়ে কর্মরত ছিলাম।’

বিজ্ঞাপন

উপদেষ্টা ফাওজুল কবির আরও লিখেছেন, যা হোক, অগ্রজ সচিব হিসেবে, আমার বক্তব্যের বিকৃতির কারণে সৃষ্ট এ বিভ্রান্তিকর সংবাদের জন্য কেউ কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী। বিষয়টি তোমার কনিষ্ঠ সহকর্মীদের নজরে আনলে খুশি হবো।

‘আমি আশা করবো- দলীয় আনুগত্য বাদ দিয়ে পেশাদার আমলা হিসেবে কাজ করবে এবং জনস্বার্থকে সবার ওপরে প্রাধান্য দেবে’—মন্ত্রিপরিষদ সচিবকে লেখেন উপদেষ্টা।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত