জেলে থেকেও জ্যাকলিনকে হেলিকপ্টার উপহার দিলেন বিতর্কিত সুকেশ « বাংলাখবর প্রতিদিন

জেলে থেকেও জ্যাকলিনকে হেলিকপ্টার উপহার দিলেন বিতর্কিত সুকেশ

বিনোদন ডেস্ক
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ১২:১৩
বিনোদন ডেস্ক
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ১২:১৩
Link Copied!
অনলাইন ছবি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

আইনের চোখে তিনি প্রতারক। জেলে যাওয়ার পর থেকে বলিউড নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ তাকে পাত্তা না দিলেও সুকেশ চন্দ্রশেখরের ভালোবাসার কমতি নেই। যখনই মনে হচ্ছে, তখনই প্রেম নিবেদন করেই যাচ্ছেন। আর তা একেবারেই খালি হাতে নয়।

এর আগে বড়দিনে একটা আঙুর বাগান উপহার দিয়ে প্রেমপত্র লিখেছিলেন তিনি। এবার ভালোবাসা দিবসে দিলেন বিলাসবহুল হেলিকপ্টার! সঙ্গে একই ভাবে লম্বা চিঠি! তাতে জ্যাকুলিনকে ‘বেবি বম্মা’ সম্বোধন করে সুকেশের ঘোষণা, জ্যাকুলিনের হৃদয়ের প্রতিটি স্পন্দনই তার!

হাতে লেখা সেই চিঠিতে জেলে বন্দি সুকেশ জানিয়েছেন, জ্যাকুলিনের থেকে বিচ্ছিন্ন হয়ে জেলের এই ঠাণ্ডা দেওয়ালে বসে তার নিজেকে সেই মানুষটা মনে হচ্ছে যে মরুভূমিতে একা হয়ে গিয়েছে। তাকে লিখতে দেখা গিয়েছে, ‘তোমার প্রতিটি হৃদস্পন্দন আমার জন্য… বিশেষ করে আজকের দিনে তা আমাদের মধ্যেকার দূরত্বকে মনে করিয়ে দিচ্ছে। তবে যাই হয়ে যাক, আমাদের পরস্পরের প্রতি প্রেম তাতে নষ্ট হবে না।’

বিজ্ঞাপন

সেই সঙ্গে অভিনেত্রীকে তার জন্য আইনি ঝামেলায় পড়তে হয়েছে যে কারণেও দুঃখ প্রকাশও করেছেন সুকেশ। তবে সব ঝড় এবার থেমে যাবে বলে দাবি করে জ্যাকুলিনের ‘প্রেমিক’ দাবি করেছেন, এবার সব কিছুর সমাধান হবেই এবং অভিনেত্রীর মনে শান্তি ফিরে আসবে।

সেই সঙ্গেই সুকেশের ঘোষণা, ‘তুমি শুধুই আমার! চিরকাল আমার আত্মায় তুমিই মিশে থাকবে। অন্য কোনও পুরুষ তোমার হৃদয়ের ভগ্নাংশও কখনও পাবে না।

এর সঙ্গেই সুকেশের দাবি, তিনি জ্যাকুলিনের জন্য হেলিকপ্টার পাঠিয়ে দিয়েছেন। জানিয়েছেন, ওই এয়ারবাসে খোদাই করা রয়েছে জ্যাকলিনের নাম ও পদবীর প্রথম অক্ষর। ভেতরের সজ্জাও মনের মতো করে করিয়েছেন তিনি। মুম্বাইয়ের ট্রাফিক এড়িয়ে সহজেই জ্যাকুলিনকে গন্তব্যে পৌঁছে দিতে এমন উপহার তিনি দিলেন বলে দাবি সুকেশের। পাশাপাশি তার আরও দাবি, এটা কিনতে পেরেছেন তার কষ্টার্জিত অর্থ থেকে!

বিজ্ঞাপন

প্রসঙ্গত, দুর্নীতি কাণ্ডে জেল হওয়ার পর থেকেই সুকেশ চন্দ্রশেখরকে পাত্তা দেন না জ্যাকুলিন। উল্টো সুকেশের সঙ্গে তার সম্পর্ককে একেবারে ঝেড়ে ফেলতে চান। কিন্তু জ্যাকুলিনকে কিন্তু কিছুতেই ভুলতে পারছেন না সুকেশ! জেলে বসেই বারবার জ্যাকুলিন বন্দনায় মাততে দেখা গেছে তাকে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত