হোমনায় নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা ও অর্থ লুটের অভিযোগ « বাংলাখবর প্রতিদিন

হোমনায় নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা ও অর্থ লুটের অভিযোগ

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ | ৭:২৩
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ | ৭:২৩
Link Copied!
হামলার ছবি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুমিল্লার হোমনায় নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের ৬-৭ টি বাড়ি ঘরে হামলা, ভাঙচুর ও অর্থ লুট পাটের অভিযোগ উঠেছ।

উপজেলার ভাষানিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে নির্বাচনের দিন ভোট কেন্দ্রের বাইরে মারধরের ঘটনাকে কেন্দ্র করে ফলাফল ঘোষণার পর বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্রামটিতে বেশ কয়েকটি বাড়িঘরে হামলা, বসতঘর ও আসবাবপত্র ভাঙচুরের চিহ্ন। স্থানীয়দের দাবি, গ্রামের পুরুষরা হুমকি ও হামলার ভয়ে বাড়ি ছেড়ে পালিয়েছেন। এছাড়াও তাদেরকে মিথ্যা মামলার জড়ানোর আশঙ্কায় এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছেন। বর্তমানে বাড়িতে অবস্থানরত নারী ও শিশুরা আতঙ্কের মধ্যে রয়েছেন।

বিজ্ঞাপন

হামলার শিকার স্বতন্ত্র প্রার্থীর সমর্থক সাহিন মিয়ার পিতা মাসুদ মিয়া, উজ্জ্বল মিয়ার মাতা মনোয়ারা বেগম ও শ্রমিক করিম মিয়ার স্ত্রী খুশিয়া বেগম বলেন, আমরা গরীব মানুষ। কৃষি ও শ্রমজীবী কাজ করে আমরা সংসার চালাই। নির্বাচনে তালা মার্কাকে সমর্থন ও ভোট দেওয়াতে বিএনপির কর্মী আলমগীর, হামদু, ফাহিম, আল-আমিন, ইউসুফ ও সাগরের নেতৃত্বে ৩০-৪০ জনের একদল সন্ত্রাসী বাহিনী আমাদের বাড়িতে এসে তারা হামলা করে।

রামদা, চাপাতি, কুড়াল, লাঠিসোঠাসহ দেশীয় অস্ত্র নিয়ে তারা অতর্কিত আমাদের বাড়িঘর কুপাতে ও ভাংচুর করে ও আসবাবপত্র ভাংচুর এবং বাড়িতে থাকা মালামাল ও নগদ অর্থ, স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এছাড়াও বাড়ির পুরুষদের কাছে পেলে মারধর ও প্রাণে মেরে ফেলার হুমকী দিয়ে যায়। এছাড়াও তারা নারীদের শ্লীলতাহানি ও শিশুদেরকে ও মারধর করে।

স্থানীয় সূত্র জানায়, নির্বাচনের দিন ভোট দিতে যাওয়া কে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী ও ধানের শীষ প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে কথা-কটাকাটি হয়। রাতে বিএনপির প্রার্থীর বিজয়ের খবর ছড়িয়ে পড়লে পরের দিন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের ৬-৭ টি বাড়ি হামলা চালিয়ে বসতঘর ভাংচুর ও মালামাল লুট করা হয়।

বিজ্ঞাপন

এদিকে ধানের শীষ সমর্থক আলমগীর হোসেন জানান, প্রতিপক্ষরা আমাদেরকে ঘায়েল করার জন্য মিথ্য অপবাদ চেষ্টা করছে, ঘটনা দিন আমি এলাকায় ছিলাম না, তালার সমর্থকরা নির্বাচনের দিন আমাদের উপর হামলা করেছে। আমাদের দুইজন কর্মী ঢাকা হাসপাতালে ভর্তি রয়েছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত