ভারতের স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষিদ্ধ করলো বাংলাদেশ « বাংলাখবর প্রতিদিন

ভারতের স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষিদ্ধ করলো বাংলাদেশ

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ | ৭:৩২
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ | ৭:৩২
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বকেয়া আকাশসীমা ব্যবহারের ফি পরিশোধ না করায় ভারতীয় বিমান সংস্থা স্পাইসজেটকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। এর ফলে সংস্থাটির বেশ কিছু অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের সময় ও দূরত্ব বেড়ে গেছে। এই খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম ইকোনোমিকস টাইমস।

সূত্রের খবর অনুযায়ী, বকেয়া পাওনা আদায়ে ব্যর্থ হয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এই কঠোর পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করতে না পারায় কলকাতা থেকে গৌহাটি এবং ইম্ফলের মতো গন্তব্যগুলোতে যাওয়ার জন্য স্পাইসজেটকে এখন অনেক ঘুরপথে চলাচল করতে হচ্ছে। এতে ফ্লাইটের সময় যেমন বাড়ছে, তেমনি জ্বালানি খরচও বৃদ্ধি পাচ্ছে।

বিষয়টি নিয়ে স্পাইসজেটের একজন মুখপাত্র জানান, তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। তিনি বলেন, ‘‘এটি একটি রুটিন বিষয় এবং আমরা দ্রুত সমাধানের জন্য কাজ করছি। আমাদের ফ্লাইট অপারেশন বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং আমরা নিয়ম মেনেই সেবা প্রদান করছি।”

বিজ্ঞাপন

স্পাইসজেট গত কয়েক মাস ধরেই আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গত সপ্তাহের রিপোর্টে দেখা গেছে, ২০২৫ সালের ডিসেম্বর প্রান্তিকে এয়ারলাইন্সটি ২৬৯.২৭ কোটি রুপি লোকসান করেছে। বর্ধিত খরচ এবং এককালীন কিছু ব্যয়ের কারণে তাদের এই বড় অঙ্কের লোকসান গুনতে হয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার ২৪’-এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতা থেকে উত্তর-পূর্ব ভারতের গন্তব্যগুলোতে স্পাইসজেটের বিমানগুলো বাংলাদেশের ওপর দিয়ে না গিয়ে বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করেছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত