সাবেক পররাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে মুশফিকুল আনসারীর গুরুতর অভিযোগ « বাংলাখবর প্রতিদিন

সাবেক পররাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে মুশফিকুল আনসারীর গুরুতর অভিযোগ

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৬ | ২:৫২
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৬ | ২:৫২
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সদ্য বিদায়ী পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ তুলেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। রোববার (২২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

জাতিসংঘে আবেদন নিয়ে বিতর্ক:
মুশফিকুল ফজল আনসারী জানান, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সহকারী মহাসচিব পদে আবেদন করতে তাকে উৎসাহ দিয়েছিলেন এক বিদেশি সহকর্মী। লাটভিয়ার ব্র্যান্ডস কেহরিসের মেয়াদ শেষ হওয়ায় পদটি শূন্য হয়।

বিষয়টি তিনি সরকারপ্রধান প্রফেসর মুহাম্মদ ইউনূসকে অবহিত করলে তিনি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।

বিজ্ঞাপন

তার দাবি, পররাষ্ট্র উপদেষ্টা প্রাথমিকভাবে সবুজ সংকেত দিলেও আবেদন পাঠানোর পর তাকে ‘not to proceed’ বার্তা পাঠানো হয়। এরপর থেকে তার ফোনকলও আর ধরা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

রাষ্ট্রের সমর্থন পাইনি:
রাষ্ট্রদূত জানান, এ ধরনের পদে সদস্য রাষ্ট্রের আনুষ্ঠানিক সমর্থন প্রয়োজন হয়।
যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়ার সম্ভাবনা থাকলেও তিনি বাংলাদেশের সমর্থন নিয়েই এগোতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নিজের দেশের সমর্থন পাননি বলেই হতাশা প্রকাশ করেন তিনি।

মুশফিকুল ফজল আনসারী আরও দাবি করেন, বিষয়টি তিনি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গেও শেয়ার করেছিলেন এবং তিনি বিস্ময় প্রকাশ করেছিলেন। তবে পরিস্থিতি বিব্রতকর করতে চাননি বলে সরাসরি হস্তক্ষেপ চাননি।

বিজ্ঞাপন

রাজনৈতিক ইঙ্গিত:

পোস্টে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রসঙ্গ টেনে মুশফিক ফজল আনসারী বলেন, বিএনপি মহাসচিব বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তাকে জানানো হয়েছিল, মুশফিক জিততে পারবে না, তাই সমর্থন দেওয়া হয়নি। অথচ এ পদে কোনো ভোটাভুটি নেই; জাতিসংঘ নিজস্ব প্রক্রিয়ায় শর্টলিস্ট ও সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ দেয়।

সবশেষে তিনি আক্ষেপ করে লেখেন, দেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় কাজ করেও ন্যূনতম সমর্থন পাননি। আর এখন কেউ কেউ বিভিন্ন পদ পাওয়ার জন্য তদবির করছেন বলেও ইঙ্গিত করেন তিনি।

এ বিষয়ে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত