রাজারহাটে সেহরির পর ৪ মাসের অন্তঃসত্ত্বা নারীর আত্নহত্যা « বাংলাখবর প্রতিদিন

রাজারহাটে সেহরির পর ৪ মাসের অন্তঃসত্ত্বা নারীর আত্নহত্যা

কুড়িগ্রাম প্রতিনিধি:
আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ৩:২৯
কুড়িগ্রাম প্রতিনিধি:
আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ৩:২৯
Link Copied!

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চান্দামারী মিয়াজী পাড়া গ্রামে এক অন্তঃসত্ত্বা নববধূর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের নাম নাসরিন বেগম (২০)। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

​পারিবারিক সূত্রে জানা গেছে, গত কোরবানি ঈদের পর উলিপুরের গড়াইরহাট এলাকার বাসিন্দা নাসরিন বেগমের সাথে রাজারহাটের চান্দামারী মিয়াজী পাড়া গ্রামের নুর আলমের (২৪) বিয়ে হয়। বর্তমানে নাসরিন চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

​গতকাল দিবাগত রাতে পরিবারের সবার সাথে সেহরি খেয়ে নাসরিন ও তার স্বামী নিজ ঘরে ঘুমাতে যান। আজ সকাল সাড়ে আটটার দিকে নুর আলম ঘুম থেকে উঠে প্রথম নাসরিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

বিজ্ঞাপন

​নুর আলমের মা নুন্নেছা বেগম জানান, সাম্প্রতিক সময়ে স্বামী-স্ত্রীর মধ্যে কোনো ধরনের ঝগড়া বা কলহ ছিল না। হঠাৎ করে কেন এমন ঘটনা ঘটলো, সে বিষয়ে তারা কিছুই বুঝতে পারছেন না।

​রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াদুদ বলেন পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।

​এ ঘটনায় নিহতের গ্রামে শোকাতুর পরিবেশ বিরাজ করছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত