স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন মনজুর মোর্শেদ « বাংলাখবর প্রতিদিন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন মনজুর মোর্শেদ

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ১২:০৬
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ১২:০৬
Link Copied!
অনলাইন ছবি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সাবেক সরকারি কর্মকর্তা মনজুর মোর্শেদ চৌধুরীকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিসিএস ৮ম ব্যাচের এই কর্মকর্তা সর্বশেষ ২০২৪ সালের এপ্রিলে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের উপ-সচিব হিসেবে অবসরে গিয়েছিলেন। গত সপ্তাহে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিযুক্ত হওয়ার পর পদটি শূন্য ছিল। সেই শূন্যস্থানেই এখন অভিজ্ঞ এই কর্মকর্তাকে ফিরিয়ে আনা হলো।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের অধিকার ফিরিয়ে দিতে ২০২৪ সালের সেপ্টেম্বরে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। সেই কমিটির সুপারিশের ভিত্তিতে ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি মনজুর মোর্শেদ চৌধুরীকে ভূতাপেক্ষভাবে সচিব পদে পদোন্নতি দেয় তৎকালীন অন্তর্বর্তী সরকার।

বিজ্ঞাপন

এবার নবনির্বাচিত বিএনপি সরকার তাকে জ্যেষ্ঠ সচিব পদমর্যাদায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করল।

উল্লখ্য, সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন কমিটি মোট ৭৬৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি ও আর্থিক সুবিধা দেওয়ার সুপারিশ করেছিল, যার মধ্যে মনজুর মোর্শেদ চৌধুরী অন্যতম ছিলেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত