আরডিএ’র নোটিশ তোয়াক্কা না করেই অদৃশ্য শক্তি বলে আওয়ামী নেত্রীর ভবন নির্মাণের অভিযোগ « বাংলাখবর প্রতিদিন

প্রশাসনের নীরব ভূমিকায় জনমণে প্রশ্ন

আরডিএ’র নোটিশ তোয়াক্কা না করেই অদৃশ্য শক্তি বলে আওয়ামী নেত্রীর ভবন নির্মাণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ
আপডেটঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ৩:৪৭
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ
আপডেটঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ৩:৪৭
Link Copied!
অভিযুক্তদের ছবি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহী নগরীর মতিহার থানাধীন বাজে কাজলা এলাকায় আইন-কানুন ও অনুমোদিত নকশার তোয়াক্কা না করেই আওয়ামী দোশরের দাপটের সাথে চলছে বহুতল ভবন নির্মাণের কাজ। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) কাজ বন্ধের নির্দেশ ও কারণ দর্শানোর নোটিশ দিলেও তা ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন বাজে কাজলার মৃত খলিলুর রহমানের মেয়ে পলাতক রাজশাহী সিটি মেয়রের পত্নীর ঘনিষ্ঠ আস্থাভাজন মহল্লা নেত্রী আওয়ামী দোসর লিপি (৪১)। অভিযোগ উঠেছে, সিটি কর্পোরেশনের সাবেক এক প্রভাবশালী নারী নেত্রীর (আওয়ামী দোসর) ঘনিষ্ঠ হওয়ার সুবাদে প্রশাসনের নাকের ডগায় এমন অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তিনি।

আরডিএ সূত্রে জানা গেছে, কাজলা মৌজার আরএস ২২৯০ ও ২২৯২ দাগে নির্মাণাধীন ভবনটির কোনো অনুমোদিত নকশা নেই। আরডিএ-র অথরাইজড অফিসার মো. আব্দুল্লাহ আল তারিক স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়েছে, ইমারত নির্মাণ আইন ১৯৫২-এর ৩(খ) ধারা মোতাবেক এই নির্মাণকাজ অবৈধ। নোটিশে আগামী ৭ দিনের মধ্যে কেন এই অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হবে না, তার সন্তোষজনক জবাব চাওয়া হয়েছে। একইসঙ্গে ৩(খ)(২) ধারা অনুযায়ী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কাজ সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শুনানির জন্য আগামী ১৬ মার্চ ২০২৬ সকাল ১১টায় প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হলেও সরজমিনে দেখা গেছে ভিন্ন চিত্র।

বিজ্ঞাপন

প্রশাসনের নীরবতা ও এলাকাবাসীর আতঙ্ক
অভিযোগকারী ও স্থানীয়দের দাবি, বিবাদী বাজে কাজলার মৃত খলিলুর রহমানের মেয়ে লিপি(৪১) সাবেক আওয়ামী লীগ নেত্রী দাপট দেখিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছেন। আরডিএ থেকে কাজ বন্ধের নির্দেশ দিলেও তিনি তা মানছেন না। উল্টো দ্রুতগতিতে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন।

অভিযোগকারী বলেন, “আরডিএ নোটিশ দিয়েছে, থানাকে ব্যবস্থা নিতে বলেছে। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। বিবাদী জনসম্মুখে দাপট দেখিয়ে বলছেন যে, অদৃশ্য শক্তির ইশারায় সব ম্যানেজ করা আছে। একজন আওয়ামী দোসরের দাপটে পুরো এলাকার মানুষ এখন আতঙ্কিত।”

এ বিষয়ে আরডিএ-র অথরাইজড অফিসার মো. আব্দুল্লাহ আল তারিক জানান, “আমরা আইন অনুযায়ী নোটিশ জারি করেছি এবং বিবাদীকে শুনানিতে ডাকা হয়েছে। কাজ চলমান রাখার কোনো সুযোগ নেই। মতিহার থানাকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

তবে মতিহার থানা পুলিশের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় জনমনে প্রশ্ন উঠেছে—প্রশাসন কি তবে কোনো বিশেষ ‘অদৃশ্য শক্তির’ কাছে জিম্মি? কেন একজন চিহ্নিত রাজনৈতিক দোসরের দাপটে আইনের শাসন প্রশ্নবিদ্ধ হচ্ছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত