মাটির নিচে মজুত করা ১০ হাজার লিটার ডিজেল জব্দ « বাংলাখবর প্রতিদিন

মাটির নিচে মজুত করা ১০ হাজার লিটার ডিজেল জব্দ

নাটোর প্রতিনিধি
আপডেটঃ ৭ মার্চ, ২০২৬ | ১০:৫৯
নাটোর প্রতিনিধি
আপডেটঃ ৭ মার্চ, ২০২৬ | ১০:৫৯
Link Copied!

নাটোরের সিংড়ায় বাঁশ ঝাড়ে মাটির নিচে মিলেছে ১০ হাজার লিটার ডিজেল। শনিবার (৭ মার্চ) বিভিন্ন পেট্রোল পাম্পে উপজেলা প্রশাসনের আকস্মিক অভিযানে এ বিপুল পরিমাণে ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করে প্রশাসন।

চলতি বোরো মৌসুমে কৃত্রিম জ্বালানি সংকট দূর করতে শনিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাতের নেতৃত্বে উপজেলার জামতলী, নিংগইন, বাস টার্মিনালসহ মোট চারটি পাম্পে এসব অভিযান পরিচালনা করা হয়।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে নিংগুইন ভাটোপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানের এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে নিংগুইন ভাটোপাড়া এলাকায় অভিযান পরিচালনা করলে ভাটোপাড়া মহল্লার মসজিদের দক্ষিণ পাশে বাঁশের ঝাড়ের মধ্যে মাটির নিচে পানির ট্যাংকি বসিয়ে মজুত করা ১০ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।

বিজ্ঞাপন

পরে জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির অপরাধে ব্যবসায়ী রুবেল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

এ সময় পেট্রোল পাম্পগুলোর বাঙ্কারে কী পরিমাণ তেল রয়েছে, সেগুলোও পরিদর্শন করেন ইউএনও। বোরো মৌসুমে সেচ সুবিধার জন্য চাষিদের যেন হয়রানি করা না হয়, সেজন্য পাম্প মালিকদের নির্দেশনাও দেন তিনি।

এছাড়া তিনি সরকার জ্বালানি তেল মজুত থাকা সাপেক্ষে সরকার নির্ধারিত পরিমাণে সবাইকে তেল দেওয়ার জন্যও নির্দেশনা দেন। অভিযানে আরও উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা কৃষি অফিসার খন্দকার ফরিদসহ অন্যরা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, চলতি মৌসুমে চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলায় ৩৬ হাজার ৬০০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। এসব জমিতে ১৪ হাজার ৩৫০টি ডিজেল চালিত ইঞ্জিন দিয়ে সেচ দেওয়া হয়।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত